শিরোনাম
◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৫৮ দুপুর
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুন 

শহিদুল ইসলাম, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে নও মুসলিম স্ত্রী মিম আক্তার (২৩) খুন হয়েছে। নিহত মিম আক্তার  উপজেলার ভাবড়াশুর গ্রামের তরিকুল শিকদারের স্ত্রী এবং ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার শাকপাইলদিয়া গ্রামের সিদাম মাঝির মেয়ে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভাবড়াশুর গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানাযায়, ভাবড়াশুর গ্রামের ছরোয়ার শিকদারের ছেলে তরিকুল শিকদার প্রথম স্ত্রী থাকা অবস্থায়, প্রায় ৩ বছর পূর্বে সনাতন ধর্মী মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে তাকে ধর্মান্তরিত করে মুসলিম করে মিম আক্তার নাম দিয়ে বিবাহ করে। দীর্ঘদিনের সংসারে মাঝে মধ্যেই পারিবারিক কলহের জের ধরে মারপিট করতো। রবিবার সকালে তরিক শিকদার তার স্ত্রী মিম আক্তারকে মারপিট করে, প্রতিবেশী আলামিন মৃধার স্ত্রী রিনা বেগমকে বলেন,  চাচী দেখেনতো আমার বউ মারা গেছে নাকি। তৎক্ষনাৎ রিনা বেগম গিয়ে দেখেন মিম আক্তার মারা গেছে। পরবর্তীতে  মুকসুদপুর থানায় খবর দিলে, মুকসুদপুর থানা পুলিশ তরিকুল শিকদারের ঘর থেকে তার স্ত্রীর মরদেহ উদ্ধার করে।

ঘটনার পর থেকে স্বামী তারিকুল শিকদারসহ পরিবারের সবাই পলাতক রয়েছে।

মুকসুদপুর সার্কেল এসপি নাফিসুর রহমান বলেন, উপজেলার ভাবড়াশুর গ্রাম থেকে মিম (২৩) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যা নাকি দুর্ঘটনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে মৃতের শরিরে আঘাতের চিহ্ন দেখেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

  • সর্বশেষ