শিরোনাম
◈ রাশিয়া-চীন ঘনিষ্ঠতায় বদলে যাচ্ছে শক্তির সমীকরণ, কী করবে যুক্তরাষ্ট্র? ◈ নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার আদাবরে, পাওয়া যায়নি দুই পা ◈ বিয়ের অনুষ্ঠানে নাচতে ডেকে নৌকায় দুই নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণ ◈ লোহিত সাগরে উত্তেজনা: হুথিদের বিরুদ্ধে বড় অভিযানের কথা ভাবছে সৌদি ◈ পানি বণ্টন চুক্তি: কারিগরি দল গঠন, ভারতকে শিগগিরই জানাবে সরকার ◈ মাস্তা‌নের হা‌তে মে‌সির রেকর্ড ব্রেক   ◈ ব্রিকসের মঞ্চে চীনা প্রেসিডেন্টের কড়া বার্তা ◈ শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার (ভিডিও) ◈ পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি  ◈ সরকারের নতুন সিদ্ধান্ত নবম পে-স্কেল নিয়ে, আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০২ রাত
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাউফলে মাছের ঘেরের আড়ালে ইয়াবার আসর, গ্রেপ্তার ৩

এনামুল হক এনা, সিনিয়র স্টাফ রিপোর্টার, (বাউফল) পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে মাছের ঘেরের টংঘরে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম বটকাজল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার এসআই (নিঃ) সম্বিত রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল পশ্চিম বটকাজল এলাকায় অভিযান চালায়। এ সময় মো. ইমতিয়াজ হোসেনের মালিকানাধীন মাছের ঘেরের পূর্ব পাড়ের উত্তর-পূর্ব কোণে থাকা টিনের টংঘরে তল্লাশি চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে ইমতিয়াজ হোসেন (৪৫), সুমন আকন (৩০) ও মোশারফ মৃধা (৪৩) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই নওমালা ইউনিয়নের বাসিন্দা।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম আমাদের সময় ডট কম-কে জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ