শিরোনাম
◈ রাশিয়া-চীন ঘনিষ্ঠতায় বদলে যাচ্ছে শক্তির সমীকরণ, কী করবে যুক্তরাষ্ট্র? ◈ নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার আদাবরে, পাওয়া যায়নি দুই পা ◈ বিয়ের অনুষ্ঠানে নাচতে ডেকে নৌকায় দুই নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণ ◈ লোহিত সাগরে উত্তেজনা: হুথিদের বিরুদ্ধে বড় অভিযানের কথা ভাবছে সৌদি ◈ পানি বণ্টন চুক্তি: কারিগরি দল গঠন, ভারতকে শিগগিরই জানাবে সরকার ◈ মাস্তা‌নের হা‌তে মে‌সির রেকর্ড ব্রেক   ◈ ব্রিকসের মঞ্চে চীনা প্রেসিডেন্টের কড়া বার্তা ◈ শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার (ভিডিও) ◈ পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি  ◈ সরকারের নতুন সিদ্ধান্ত নবম পে-স্কেল নিয়ে, আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:২১ রাত
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে বিএনপি নেতার বিরুদ্ধে একাধিক বিয়ে ও ঋণখেলাপির অভিযোগ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নিয়ামত হোসেন পারভেজের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে একাধিক বিয়ে, স্ত্রীকে জামিনদার করে এনজিও থেকে ঋণ নেওয়া, সেই ঋণ পরিশোধ না করা এবং স্ত্রী-সন্তানদের ভরণপোষণ ও খোঁজখবর না নেওয়ার অভিযোগ করেছেন তার দ্বিতীয় স্ত্রী রেক্সানা পারভীন।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।

ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রেক্সানা পারভীন।

লিখিত বক্তব্যে রেক্সানা পারভীন বলেন, তার স্বামী নিয়ামত হোসেন পারভেজ প্রতারণার মাধ্যমে একাধিক বিয়ে করেছেন। তাকে জামিনদার করে একটি এনজিও থেকে ঋণ নেওয়া হলেও পরবর্তীতে ওই ঋণ পরিশোধ না করে পারভেজ ঋণখেলাপি হয়েছেন। এতে তিনি আর্থিক ও সামাজিকভাবে নানা সমস্যার মুখোমুখি হয়েছেন বলে দাবি করেন রেক্সানা।

তিনি আরও অভিযোগ করেন, পারভেজ স্ত্রী ও সন্তানদের খোঁজখবর না নিয়ে তাদের দায়িত্ব এড়িয়ে চলছেন। সংসার ও সন্তানদের প্রতি প্রয়োজনীয় দায়িত্ব পালন না করার পাশাপাশি বিভিন্ন নারীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও করেন তিনি।

রেক্সানা পারভীনের দাবি, স্বামীর এসব কর্মকাণ্ডের কারণে তাকে আর্থিক, পারিবারিক ও সামাজিকভাবে নানা সমস্যার মধ্যে পড়তে হয়েছে। এ অবস্থায় অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে ফরিদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে নিয়ামত হোসেন পারভেজের মুঠোফোন
বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি।

  • সর্বশেষ