শিরোনাম
◈ রাশিয়া-চীন ঘনিষ্ঠতায় বদলে যাচ্ছে শক্তির সমীকরণ, কী করবে যুক্তরাষ্ট্র? ◈ নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার আদাবরে, পাওয়া যায়নি দুই পা ◈ বিয়ের অনুষ্ঠানে নাচতে ডেকে নৌকায় দুই নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণ ◈ লোহিত সাগরে উত্তেজনা: হুথিদের বিরুদ্ধে বড় অভিযানের কথা ভাবছে সৌদি ◈ পানি বণ্টন চুক্তি: কারিগরি দল গঠন, ভারতকে শিগগিরই জানাবে সরকার ◈ মাস্তা‌নের হা‌তে মে‌সির রেকর্ড ব্রেক   ◈ ব্রিকসের মঞ্চে চীনা প্রেসিডেন্টের কড়া বার্তা ◈ শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার (ভিডিও) ◈ পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি  ◈ সরকারের নতুন সিদ্ধান্ত নবম পে-স্কেল নিয়ে, আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১০ বিকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে পু‌লি‌শের অ‌ভিযা‌নে ১৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি মোটরসাইকেলসহ ১ জন আসামী গ্রেফতার

ইয়াবাসহ আটক সফিউল আজম

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রা‌মের বাঁশখালীতে পু‌লি‌শের অ‌ভিযা‌নে ১৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি মোটরসাইকেলসহ ১জনকে গ্রেফতার ক‌রে‌ছে।

শুক্রবার বিকা‌লে (১১‌সে‌প্টেম্বর) বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদীর টিএন্ডটি অফিসের সামনে পেকুয়া-বাঁশখালী পাকা রাস্তার উপর গোপন সংবাদের এক অ‌ভিযান প‌রিচালনা ক‌রে। এ সময় রেজিঃ বিহীন ১টি কালো রংয়ের সুজুকি জিক্সার মোটরসাইকেল তল্লাশী করা হয়।

এসময় মোটরসাইকেল চালক লোহাগাড়ার পদুয়ার পূর্ব মুহুরীপাড়া, ৪নং ওয়ার্ডের আমিরাবাদ এলাকার সিরাজুল ইসলাম ও আয়েশা বেগমের পুত্র সফিউল আজম (২৯) এর দখল ও হেফাজত হতে জব্দকৃত মোট ১৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদক আই‌নে মামলা ধৃত আসামীকে আদাল‌তে সোপর্দ করা হ‌বে ব‌লে জানান বাঁশখালী থানার এসআই মোঃ আ‌রিফ হো‌সেন।

  • সর্বশেষ