শিরোনাম
◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:০৫ দুপুর
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোমারে পৃথক অভিযানে মাদকের দুই সম্রাট সম্রাজ্ঞী গ্রেফতার

রতন কুমার রায়,ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে পৃথক অভিযানে মাদকের দুই সম্রাট সম্রাজ্ঞীকে মাদকসহ আটক করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর ) বিকেলে ডোমার উপজেলার ছোট রাউতা কাজিপাড়া এলাকায় থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে মাদক সম্রাজ্ঞী রুপা বেগমকে(৪৪) গ্রেফতার করেছে।এসময় তার বাড়ি থেকে মাদক সামগ্রী উদ্ধার করা হয়েছে। রুপা বেগম ছোট রাউতা কাজিপাড়া গ্রামের মৃত মিজানুর রহমানের স্ত্রী।

পুলিশ জানায়, ডোমারের ছোট রাউতা কাজীপাড়ায় অবস্থিত রুপার বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।তার বিরুদ্ধে ডোমারসহ বিভিন্ন থানায় ৩০টির বেশি মামলা রয়েছে।  আবার কোন মামলায় তার সাজা হয়েছে।  তারপরও তিনি মাদক বিক্রি চালিয়ে যাচ্ছেন। তারজন্য এলাকার যুব সমাজ মাদকাসক্ত হয়ে পরেছে। পুলিশ ধরার পর আবার জেল থেকে বের হয়ে সে উক্ত পেশায় জড়িয়ে পরে।

ডোমার থানার অফিসার ইনচার্জ মো: হাবিবুল্লাহ মাদক সম্রাজ্ঞী রুপাকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনী প্রক্রিয়া শেষে শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে। অপরদিকে লেবু ইসলাম(৫০) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ৫১ নং বর্ডার গার্ড ব্যাটালিয়ান বিজিবির গোমনাতি বিওপি।

বৃহস্পতিবার সন্ধায় উপজেলার গোমনাতি ইউপির হেমায়েত পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১৫০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। লেবু ইসলাম উত্তর গোমনাতি হেমায়েত পাড়া এলাকার মৃত বসির উদ্দিনের ছেলে।

বিজিবির নায়েক সুবেদার মো: মকবুল হোসেন ইয়াবাসহ লেবু ইসলামকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তার নেতৃত্বে বিজিবির একটি দল অভিযান চালিয়ে লেবুকে গ্রেফতার করে। রাতেই তাকে ডোমার থানায় সোপর্দ করা হয় বলেও তিনি জানান।

  • সর্বশেষ