শিরোনাম
◈ ভারতের সঙ্গে হওয়া ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, জানালেন চিফ হুইপ ◈ নতুন ঋণের নির্ভরতা কমছে, পুরনো ঋণ পরিশোধে সরকারের জোর (ভিডিও) ◈ মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ◈ ৬৪ মিলিয়ন ডলার জালিয়াতি বৃদ্ধাশ্রম খুলে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীর সাড়ে ৬ বছরের কারাদণ্ড ◈ আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী ◈ গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেলসহ আটক ২ ◈ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু ◈ ঢাকায় বন্ধুর বাসার পাশে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর মরদেহ ◈ ২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৩৯ বিকাল
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ফুচকা খাওয়ার সময় হাসাহাসি নিয়ে সংঘর্ষ, আহত ৬

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ফুচকা খাওয়ার সময় উচ্চস্বরে হাসাহাসিকে কেন্দ্র করে কথা-কাটাকাটি, হাতাহাতি ও শেষ পর্যন্ত ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।​বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বোয়ালমারী উপজেলা পার্কের সামনে এ ঘটনা ঘটে।

​গুরুতর আহতরা হলেন—বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামারগ্রামের সেলিম শেখের ছেলে হৃত্বিক শেখ (২১) ও মনিরুল ইসলামের ছেলে কাকন (২০)। স্থানীয়রা জানান, হৃত্বিকের পেটে ছুরিকাঘাত করা হয়েছে এবং কাকনের মাথায় গুরুতর আঘাত লেগেছে।

​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে উপজেলা পার্কের সামনে চটপটি-ফুচকা খাওয়ার সময় হৃত্বিক ও কাকনের গ্রুপের ১০-১২ জন এবং আনাম, মেহেদী ও সাগরের গ্রুপের ১২-১৩ জন অবস্থান করছিল। এ সময় দ্বিতীয় গ্রুপের কয়েকজন উচ্চস্বরে হাসাহাসি করলে প্রথম গ্রুপের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে হৃত্বিক ও কাকন গুরুতর আহত হন। অপর পক্ষের আরও কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

​পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

​এ ঘটনার পর স্থানীয়রা বোয়ালমারী সরকারি কলেজের পুকুরঘাট, অডিটোরিয়াম, রেলস্টেশনসহ বিভিন্ন এলাকায় কিশোরদের বেপরোয়া আড্ডা ও মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দ্রুত পুলিশি অভিযানের দাবি জানান তাঁরা।

​বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চটপটির দোকানে হাসাহাসি নিয়ে এ ঘটনা ঘটেছে। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি, তবে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অপরাধপ্রবণ এলাকায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ