শিরোনাম
◈ ব্রিকস সম্মেলনে ডলারের বিকল্প খোঁজার চেষ্টা, কতটা সফল হবে জোট? ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলা‌দে‌শের আপাতত জায়গা হচ্ছে না, বুঝিয়ে দিল পাকিস্তান! ◈ তারেক রহমান ভারত সফরে আগ্রহী, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন ◈ সংবাদমাধ্যমের অবদানেই আজকের অবস্থান, ফ্রি মিডিয়ার আশ্বাস তথ্যমন্ত্রীর ◈ ভারতের কাছে ১৯ গোল হজম কর‌লো পাকিস্তান ◈ ক্যারিবীয় প্রিমিয়ার লিগের অভিষেকেই দলকে জেতালেন মে‌হেদী মিরাজ ◈ বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস ◈ ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন ◈ নদ-নদীর পানি বৃদ্ধি, প্লাবিত হতে পারে পাঁচ জেলার নিম্নাঞ্চল: পাউবো ◈ ‘বন্ধু’ আমিরাতের ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ডাক, সঙ্গে আরও ৭ মুসলিম দেশ

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:১৬ রাত
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাউফলে মাদক হিসেবে ব্যবহৃত হোমিও সিরাপসহ একজন গ্রেপ্তার

এনামুল হক এনা, সিনিয়র স্টাফ রিপোর্টার (বাউফল) পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফলে মাদক হিসেবে ব্যবহৃত চার বোতল রেকটি হোমিও সিরাপ ও বিক্রির ৩ হাজার ৭৮৫ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. মজিবর রহমান খান (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার বগা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই স্বপন কুমার হাওলাদার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় বগা ব্রিজের পশ্চিম পাশে জসিমের দোকানের পূর্ব পাশে সড়কের ওপর থেকে মজিবর রহমানকে আটক করা হয়।

গ্রেপ্তার মজিবর রহমান বগা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বানাজোড়া এলাকার মৃত আয়েন উদ্দিন খানের ছেলে।

পুলিশের দাবি, তার কাছ থেকে মাদক হিসেবে ব্যবহৃত চার বোতল রেকটি হোমিও সিরাপ এবং মাদক বিক্রির ৩ হাজার ৭৮৫ টাকা উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম আমাদের সময় ডট কমকে বলেন, এ ঘটনায় বাউফল থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ