শিরোনাম
◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০২:২১ দুপুর
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হোস্টেল থেকে মুসলিম ছাত্রীকে নিয়ে উধাও রাজশাহী আইএইচটির হিন্দু শিক্ষক

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) এক মুসলিম ছাত্রীকে হোস্টেল থেকে নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে একই প্রতিষ্ঠানের এক হিন্দু শিক্ষকের বিরুদ্ধে। গত ৮ সেপ্টেম্বর বিকেল থেকে ওই শিক্ষক ও ছাত্রী দুজনেরই খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছে সংশ্লিষ্টরা। এরই মধ্যে তাদের মোবাইল ফোনের লোকেশন বরিশাল সদর এলাকায় দেখা গেছে বলে নিশ্চিত হওয়া গেছে। 

অভিযুক্ত শিক্ষক হলেন অসীম কুমার ঘোষ। তিনি প্রতিষ্ঠানটি ফার্মেসী বিভাগের শিক্ষক এবং ছাত্রী হলেন মেহেরুন নাহার মৌ। তিনি একই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

অনুসন্ধান করে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর হোস্টেল ছাড়ার জন্য হোস্টেল সুপারের কাছে আবেদন করেন মৌ। আবেদনে কলেজ বন্ধ থাকায় বাড়িতে যাওয়ার কথা উল্লেখ করে হোস্টেল ত্যাগের অনুমতি চান তিনি। তবে পরিবারের দাবি, মৌ বাড়িতে যাননি।

মৌয়ের বাবা মোসলেম উদ্দিন বলেন, ‘আমার মেয়ে বাড়িতে আসেনি। সে বাড়িতে এলে আমাকে জানিয়ে আসত।’

Advertisement

অন্যদিকে একই সময়ে অভিযুক্ত শিক্ষক অসীম কুমার ঘোষও প্রতিষ্ঠান থেকে ২ দিনের ছুটি নেন। কী কারণে তিনি ছুটি নিয়েছেন, তা কলেজ প্রশাসন জানে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে দুইদিন পার হলেও তিনি এখনো কলেজে আসেননি বলে জানা গেছে।

এদিকে গতকাল ৯ সেপ্টেম্বর রাত ১০টার দিকে অসীম কুমার ঘোষ ও মেহেরুন নাহার মৌ-এর মোবাইল ফোনের লোকেশন বরিশাল সদর এলাকায় পাশাপাশি অবস্থান দেখা গেছে। 

মৌয়ের এক ঘনিষ্ঠজনের দাবি, অসীম কুমার ঘোষের সঙ্গে মৌয়ের দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তারা প্রায় প্রতিদিন রাতে তিন থেকে চার ঘণ্টা করে ফোনে কথা বলতেন। আইএইচটির শাখা ছাত্রদলের নবীনবরণ অনুষ্ঠানের আগে কেনাকাটার জন্য অসীম স্যার মৌকে টাকাও দিয়েছিলেন বলেও ওই ঘনিষ্ঠজন দাবি করেন। এছাড়া তাদের মধ্যে কক্সবাজারে যাওয়ার পরিকল্পনা নিয়েও কথোপকথন হয়েছে বলে তিনি জানান।

এদিকে শিক্ষক ও ছাত্রী দুজনের মোবাইল ফোনে একাধিকবার কল এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

রাজশাহীর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির ডা: ওয়াসি পারভেজ বলেন, এ বিষয়ে আমি কিছুক্ষণ আগে জানতে পেরেছি এবং ওই ছাত্রী যে হলে থাকেন সেই হলের সুপারকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ ছুটি নিয়ে গেলে সেই দায়ভার আমাদের নয়। 

অসীম কুমার ছুটিতে আছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, হ্যা, অসীম কুমার দুইদিনের ছুটিতে আছেন। তবে কেন ছুটি নিয়েছেন সেটি তো আমাদের জানার বিষয় না। সবারই ব্যক্তিগত জীবন আছে বলে জানান তিনি।

  • সর্বশেষ