শিরোনাম
◈ ব্রিকস সম্মেলনে ডলারের বিকল্প খোঁজার চেষ্টা, কতটা সফল হবে জোট? ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলা‌দে‌শের আপাতত জায়গা হচ্ছে না, বুঝিয়ে দিল পাকিস্তান! ◈ তারেক রহমান ভারত সফরে আগ্রহী, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন ◈ সংবাদমাধ্যমের অবদানেই আজকের অবস্থান, ফ্রি মিডিয়ার আশ্বাস তথ্যমন্ত্রীর ◈ ভারতের কাছে ১৯ গোল হজম কর‌লো পাকিস্তান ◈ ক্যারিবীয় প্রিমিয়ার লিগের অভিষেকেই দলকে জেতালেন মে‌হেদী মিরাজ ◈ বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস ◈ ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন ◈ নদ-নদীর পানি বৃদ্ধি, প্লাবিত হতে পারে পাঁচ জেলার নিম্নাঞ্চল: পাউবো ◈ ‘বন্ধু’ আমিরাতের ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ডাক, সঙ্গে আরও ৭ মুসলিম দেশ

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:১৬ রাত
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে ১২ লাখ টাকার মালামাল লুট

মোঃ আদনান হোসেন, ধামরাই ঢাকা : ঢাকার ধামরাইয়ে একটি অটো চার্জিং পয়েন্টে নৈশপ্রহরীকে পিস্তল ঠেকিয়ে হাত-পা বেঁধে ৪টি অটোরিকশা ও ৬টি ব্যাটারি ডাকাতির ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোর রাতে ধামরাই-কালামপুর আঞ্চলিক সড়কের গোয়ালদি এলাকার ‘বিল্লাল অটো চার্জিং পয়েন্টে’ এই দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। লুণ্ঠিত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা বলে জানা গেছে।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোর রাত আনুমানিক ৩টা থেকে সাড়ে ৩টার দিকে ১০-১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল চার্জিং পয়েন্টের তালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর সেখানে কর্তব্যরত নৈশপ্রহরী মজিবুর রহমানকে পিস্তল ও ছুরির মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে ডাকাতরা চার্জিং পয়েন্টে চার্জে থাকা ৪টি অটোরিকশা এবং আরও ৬টি অটোরিকশার ব্যাটারি লুটে নিয়ে পিকআপ ভ্যানে করে পালিয়ে যায়।

ভুক্তভোগী নৈশপ্রহরী মজিবুর রহমান বলেন, "হঠাৎ একদল সশস্ত্র লোক তালা কেটে ভেতরে ঢুকে আমার মাথায় পিস্তল ও গলায় ছুরি ঠেকায়। চিল্লাচিল্লি করলে মেরে ফেলার হুমকি দিয়ে আমার হাত-পা বেঁধে ফেলে। এরপর চোখের সামনে সব গাড়ি আর ব্যাটারি নিয়ে চলে যায়।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, সকালে গোয়ালদি এলাকার বিল্লাল অটো চার্জিং পয়েন্টে ডাকাতির খবর পেয়েই তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করে দেখছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাত দলকে চিহ্নিত করে গ্রেফতারে অভিযান চলছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

  • সর্বশেষ