শিরোনাম
◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০১:২৩ দুপুর
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুন্ডুতে এক নৃশংস সন্ত্রাসী হামলায় ১ নং ভায়না ইউনিয়ন পরিষদের সদস্য মোলাম হোসেন (৫০) নিহত হয়েছেন।

বুধবার দুর্বৃত্তরন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হামলা করে গুরুতর আহত করে।পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর মৃত্যু হয়। ​নিহত মোলাম হোসেন হরিণাকুন্ডু উপজেলার কালশংকরপুর গ্রামের মৃত আবুল মন্ডলের ছেলে। তিনি ১ নং ভায়না ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত  রাতে আনুমানিক ৮ ঘটিকার সময় ইউপি মেম্বার মোলাম হোসেন নিজ এলাকায় অবস্থান করছিলেন। এ সময় পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের ধারালো অস্ত্র ও লাঠিসোটার আঘাতে তিনি ঘটনাস্থলেই রক্তাক্ত ও গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

​তাঁকে উদ্ধার করতে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় গ্রামবাসী ও স্বজনরা তাঁকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের খবর পেয়ে হরিণাকুন্ডু থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সুরতহাল শেষে নিহতের লাশ বর্তমানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের কয়েকটি টিম মাঠে কাজ করছে।”​এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ