শিরোনাম
◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলা‌দে‌শের আপাতত জায়গা হচ্ছে না, বুঝিয়ে দিল পাকিস্তান! ◈ তারেক রহমান ভারত সফরে আগ্রহী, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন ◈ সংবাদমাধ্যমের অবদানেই আজকের অবস্থান, ফ্রি মিডিয়ার আশ্বাস তথ্যমন্ত্রীর ◈ ভারতের কাছে ১৯ গোল হজম কর‌লো পাকিস্তান ◈ ক্যারিবীয় প্রিমিয়ার লিগের অভিষেকেই দলকে জেতালেন মে‌হেদী মিরাজ ◈ বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস ◈ ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন ◈ নদ-নদীর পানি বৃদ্ধি, প্লাবিত হতে পারে পাঁচ জেলার নিম্নাঞ্চল: পাউবো ◈ ‘বন্ধু’ আমিরাতের ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ডাক, সঙ্গে আরও ৭ মুসলিম দেশ ◈ দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক, আইনের আওতায় আনতে হবে : রাষ্ট্রপতি

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৪৪ বিকাল
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আধুনিকতায় ছোঁয়ায় ফরিদপুরে যাত্রা শুরু ‘নকশী পল্লী’

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: দেশীয় ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে ফরিদপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘নকশী পল্লী’।

​বুধবার (৯ সেপ্টেম্বর) শহরের ঝিলটুলিস্থ সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের পাশে এক অাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল।

​এ সময় অন্যান্যদের মধ্যে ফরিদপুর হলিডে মার্কেটের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী নাবলু পাটোয়ারী, সেক্রেটারি মুশফিকুর রহমান তনু, নকশী পল্লীর পরিচালক মো. বিল্লাল মোল্লা, বিসমিল্লাহ বেকারি ও ক্যাপিটেরিয়ার পরিচালক মো. সেলিম মিয়া, চুনাঘাটা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সাইদুর রহমান, আব্দুল আউয়াল শেখ, মো. আবুল হাসান এবং ব্যবসায়ী রাজিব খালাসী ও নাজমুল ইমামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​নকশী পল্লীর স্বত্বাধিকারী লুতফুন্নাহার জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত শোরুমটি খোলা থাকবে। এখানে একই ছাদের নিচে মিলবে উন্নত মানের বুটিকস, জুয়েলারি, কসমেটিক্স, ঐতিহ্যবাহী শতরঞ্জি ও নানা ধরনের অর্গানিক পণ্য। ক্রেতাদের রুচি ও চাহিদাকে প্রাধান্য দিয়ে মানসম্মত পণ্য পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য।

​অনুষ্ঠান শেষে নকশী পল্লীর সমৃদ্ধি ও সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন চুনাঘাটা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সাইদুর রহমান।

  • সর্বশেষ