শিরোনাম
◈ জাল কাগজে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার বের করে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ ◈ আর্জেন্টিনার নতুন অ‌ধিনায়ক রো‌মে‌রো ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে বাংলাদেশের গোল উৎসব, হংকংয়ের জালে ৬ গোল  ◈ উন্নয়ন প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে কঠোর সরকার, সমস্যা নিরসনে ১৩ দফা পদক্ষেপ: সংসদে প্রধানমন্ত্রী ◈ ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী ◈ বিগত সরকারের প্রকল্পে দুর্নীতি, তদন্ত শেষে ব্যবস্থা: প্রধানমন্ত্রী ◈ তিন দেশ থেকে এক লাখ ১০ হাজার টন সার আমদানি করছে সরকার ◈ হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, খুলবে সম্ভাবনার নতুন দ্বার ◈ ইন্দোনেশিয়ায় পণ্য রপ্তানির মধ্য দিয়ে চালু হলো বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ ◈ বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৪৫ বিকাল
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

মোহাম্মদ শাহজাহান চৌধুরী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজি অটোরিকশাসহ আন্তঃজেলা ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ওই সিএনজি অটোরিকশা থেকে দুটি রামদা, একটি ছুরি ও একটি লোহার সাবল উদ্ধার করা হয়। মঙ্গলবার গভীর রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া শান্তিরহাট বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. সোহাগ (২৪)। তিনি ভোলা জেলার চরফ্যাশন থানার ওসমানগঞ্জ এলাকার নুরুল ইসলাম মাঝির ছেলে। সে বর্তমানে পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ফকিরা মসজিদ এলাকায় বসবাস করেন।

পুলিশ জানায়, রাত্রিকালীন মোবাইল ডিউটিতে নিয়োজিত এসআই মো. মাহমুদুল হাসান পিপিএম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, শান্তিরহাট বাজার এলাকায় কয়েকজন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে সিএনজি অটোরিকশাসহ অবস্থান করছে।

সংবাদের ভিত্তিতে পটিয়া থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউল হক-এর তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুসু যশ চাকমা-এর নেতৃত্বে এসআই মো. কামরুল হাছান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় শান্তিরহাট বাজারস্থ আল মক্কা ফার্নিচার মাঠের সামনে মহাসড়ক থেকে সোহাগকে একটি সিএনজি অটোরিকশাসহ গ্রেপ্তার করা হয়। অভিযানে সিএনজির ভেতর থেকে দুটি রামদা, একটি ছুরি এবং একটি লোহার সাবল উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, এ সময় ডাকাত দলের আরও চার সদস্যসহ অজ্ঞাতনামা ৪-৫ জন সদস্য অপর একটি সিএনজি অটোরিকশা নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুসু যশ চাকমা জানান, এ ঘটনায় পটিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার সোহাগকে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ