শিরোনাম
◈ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, আহত ১ ◈ বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট ◈ সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে ইসি প্রস্তুত : সিইসি ◈ পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ডেঙ্গুর প্রকোপ সেপ্টেম্বরের শেষে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ◈ দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ইলিশ চায় ভারত, রপ্তানির বিষয়ে ইতিবাচক সরকার ◈ ১০০ ডলার ছুঁইছুঁই তেলের দাম, বাড়তে পারে আরও ◈ বাঁধনের ওপর হামলার খবর ইতালীয় গণমাধ্যমগুলোতে, তদন্তে বিশেষ পুলিশ ◈ আফ্রিকায় আশ্রয় চেয়ে আবেদন ৬০ হাজার বাংলাদেশির ◈ মার্কিন এফ-৩৫: আকাশের আধিপত্য নাকি প্রযুক্তিগত ত্রুটির বোঝা?

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ০১:১৮ দুপুর
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ০২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে কিশোরীকে শিকলে বেঁধে টেনেহিঁচড়ে নেওয়ার ভিডিও ভাইরাল, কী ঘটেছিল?

সিলেটের শাহজালাল উপশহর এলাকায় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযাগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়েছে। ভিডিও চিত্রে দেখা যায়, কোমরে শিকল বাঁধা অবস্থায় এক কিশোরীকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন এক যুবক।

সে সময় ওই কিশোরীকে অঝোরে কাঁদতে দেখা যায়।

জানা গেছে, সোমবার (৭ সেপ্টেম্বর) আনুমানিক রাত ১১টার দিকে সিলেটের উপশহর ডি-ব্লক মসজিদ মার্কেট এলাকার রাস্তায় ওই কিশোরীকে শিকলে বেঁধে টেনে নেওয়ার আগে স্থানীয় দোকানদার ও কয়েকজন তাকে আটক করে।

মসজিদ মার্কেট ব্যবসায়ীদের দাবি, ওই দিন সন্ধ্যা ৭টা নাগাদ এলাকার একটি দোকানের ক্যাশবাক্স থেকে চুরির চেষ্টা চালালে ওই কিশোরীকে ব্যবসায়ী ও এলাকাবাসী আটক করে। পরবর্তীতে তাকে মারধর করে কোমরে শিকল বেঁধে রাস্তায় হাঁটানো হয়।

তবে ঠিক কারা তাকে মারধর করেছে কিংবা শিকল দিয়ে বেঁধে টেনে নিয়ে গেছে, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

সুপ্রিম কোর্টের এক আইনজীবী জানান, ফৌজদারি কার্যবিধির ৫৯ ধারা অনুযায়ী কোনো সাধারণ নাগরিক আমলযোগ্য অপরাধে জড়িত ব্যক্তিকে আটক করতে পারেন। তবে তাকে অনতিবিলম্বে পুলিশ বা নিকটস্থ থানায় হস্তান্তর করতে হবে। আটক ব্যক্তিকে কোনো ধরনের শাস্তি দেওয়ার অধিকার সাধারণ নাগরিকের নেই।

কোমরে শেকল বেঁধে জনসমক্ষে হাঁটানো কিংবা তার ওপর শারীরিক বা মানসিক চাপ প্রয়োগ আইনপরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ।

শাহপরান থানার ওসি মো. মনির হোসেন মঙ্গলবার রাতে সংবাদমাধ্যমকে জানান, রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই কিশোরীকে হেফাজতে নিয়ে থানায় আসে। মেয়েটির বয়স আনুমানিক ১৫-১৬ বছর।

তিনি আরো জানান, একটি দোকানের ক্যাশবাক্স থেকে অর্থ চুরির বিষয়ে স্থানীয়রা অভিযোগ করলেও এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ জমা দেওয়া হয়নি। এমনকি কিশোরীকে থানায় নিয়ে আসার পর স্থানীয়দের কাছ থেকে কাঙ্ক্ষিত কোনো সহায়তা পায়নি পুলিশ।

পরবর্তীতে তাকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়। কিশোরীকে শিকল বেঁধে সড়কে ঘোরানো প্রসঙ্গে ওসি বলেন, ‘এ বিষয়টি আমার জানা নেই। কেউ এমন কাজ করে থাকলে তারা অন্যায় করেছে।’

  • সর্বশেষ