শিরোনাম
◈ বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট ◈ সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে ইসি প্রস্তুত : সিইসি ◈ পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ডেঙ্গুর প্রকোপ সেপ্টেম্বরের শেষে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ◈ দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ইলিশ চায় ভারত, রপ্তানির বিষয়ে ইতিবাচক সরকার ◈ ১০০ ডলার ছুঁইছুঁই তেলের দাম, বাড়তে পারে আরও ◈ বাঁধনের ওপর হামলার খবর ইতালীয় গণমাধ্যমগুলোতে, তদন্তে বিশেষ পুলিশ ◈ আফ্রিকায় আশ্রয় চেয়ে আবেদন ৬০ হাজার বাংলাদেশির ◈ মার্কিন এফ-৩৫: আকাশের আধিপত্য নাকি প্রযুক্তিগত ত্রুটির বোঝা? ◈ জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ব‌্যাপক ক্ষয় ক্ষ‌তি

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৮ দুপুর
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে শরীরে ফিটিং অবস্থায় ৩ কজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে শরীরে ফিটিং অবস্থায় মাদক পাচার কালে তিন কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে  উপজেলার হবির মোড়  এলাকায় জনৈক আব্দুস ছালামের মুদির দোকানের নিকটে যাত্রীবাহী সিএনজি তল্লাশি করে উল্লেখিত পরিমাণ গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো, দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মংলা বাজার গ্রামের আব্দুল করিমের স্ত্রী পারুল বেগম (৫৬) একই উপজেলার ঘাসুড়িয়া গ্রামের রহিদুল ইসলামের স্ত্রী রূপালী বেগম (৪০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক সামসুল আলম  জানান, মঙ্গলবার বিকেলে আক্কেলপুরের তিলকপুর এলাকা থেকে সান্তাহারের উদ্দেশ্যে মাদকের চালান আসছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইসবপুর জনৈক আব্দুস ছালামের মুদি দোকানের পাশে অবস্থান নেয় এবং বিভিন্ন যানবাহন তল্লাশি শুরু করেন।

এসময় নম্বরবিহীন একটি সিএনজিকে থামিয়ে তল্লাশি কালে যাত্রী বেশে থাকা পারুল বেগম ও রুপালী বেগমের কোমরে বিশেষ কায়দায় বাঁধা পলিথিনে মোড়ানো তিন কেজি গাঁজা উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শামীমা আক্তার বাদী হয়ে আদমদীঘি থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন।

  • সর্বশেষ