শিরোনাম
◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ভারতের বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, রপ্তানি বেড়েছে ৭.৬৭% ◈ শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, আজ রা‌তেই ৬‌টি ম‌্যাচ ◈ ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ২০% নবায়নযোগ্য উৎস থেকে, সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় পরিকল্পনা ◈ বাংলা‌দেশ ও জিম্বাবুয়ে‌কে নি‌য়ে ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ কর‌লো আফগা‌নিস্তান ◈ সুইসাইড নোট পোস্টের পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার ◈ ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ ◈ জুনিয়র এশিয়া কাপ হকি‌তে কাজাখস্তানকে হা‌রি‌য়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ আগামী ১২ সে‌প্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বি‌শেষ অ‌ভিযান ◈ রোনাল্ড কোমান গোলকিপার হয়েও জোড়া গোল কর‌লেন 

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৫৯ রাত
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশের জেরে ‘দৈনিক সকালের সময়’ পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান মো: শাহিনুর রহমান সোনা'কে  মুঠোফোনে প্রাণনাশের হুমকি ও অপবাদ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি এবং তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। নিরাপত্তা চেয়ে সাংবাদিক শাহিনুর রহমান সোনা বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা গেছে, সাংবাদিক শাহিনুর রহমান সোনা ‘দৈনিক সকালের সময়’ পত্রিকায় রাজশাহী ব্যুরো প্রধানের দায়িত্ব পালন করছেন। গত ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তাঁর পত্রিকার পোর্টালে এবং পরদিন অর্থাৎ ৬ সেপ্টেম্বর দৈনিক সকালের সময় পত্রিকায় “সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার” শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিবেদনটি প্রকাশের পর গত ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দুপুর আনুমানিক ৩:৫৭ ঘটিকায় বোয়ালিয়া থানাধীন অলোকার মোড়ে নিজ কর্মস্থলে অবস্থানকালে সাংবাদিক শাহিনুরের ব্যক্তিগত মোবাইল নম্বরে একটি অজ্ঞাত নম্বর (০১৭১৪৮১৪৯৮১) থেকে কল আসে। কল দেয়া ব্যক্তি সংবাদটিকে কেন্দ্র করে তাঁকে মিথ্যা ও বিভ্রান্তিমূলক অপবাদ দেয়। একই সঙ্গে সুযোগ পেলেই সাংবাদিক শাহিনুরকে বড় ধরনের ক্ষয়ক্ষতি করা এবং প্রাণনাশের হুমকি প্রদান করে। হুমকিদাতা বিএনপি'র একজন শীর্ষস্থনীয় নেতা এবং দুদকের একজন উর্ধতন কর্মকর্তার নাম করে তারা তার নিকট আত্মীয় বলে পরিচয় দেন। 

ঘটনার পর সাংবাদিক শাহিনুর রহমান বোয়ালিয়া মডেল থানায় উপস্থিত হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ৫৪২, তারিখ: ০৮/০৯/২০২৬) আবেদন করেন। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মুস্তারী জিডিটি গ্রহণ করে বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক শাহিনুর রহমান সোনা বলেন, "পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এমন হুমকির মুখে পড়তে হয়েছে। এতে আমি ও আমার পরিবার মারাত্মক আতঙ্কে আছি। আশা করি প্রশাসন বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেবেন।"

  • সর্বশেষ