শিরোনাম
◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ভারতের বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, রপ্তানি বেড়েছে ৭.৬৭% ◈ শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, আজ রা‌তেই ৬‌টি ম‌্যাচ ◈ ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ২০% নবায়নযোগ্য উৎস থেকে, সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় পরিকল্পনা ◈ বাংলা‌দেশ ও জিম্বাবুয়ে‌কে নি‌য়ে ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ কর‌লো আফগা‌নিস্তান ◈ সুইসাইড নোট পোস্টের পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার ◈ ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ ◈ জুনিয়র এশিয়া কাপ হকি‌তে কাজাখস্তানকে হা‌রি‌য়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ আগামী ১২ সে‌প্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বি‌শেষ অ‌ভিযান ◈ রোনাল্ড কোমান গোলকিপার হয়েও জোড়া গোল কর‌লেন 

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৩৪ রাত
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিঠামইনে নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

ফারুকুজ্জামান,কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ঘাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ বোরহান উদ্দিন চৌধুরী বুলবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ মডেল থানার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে কিশোরগঞ্জ আদালত থেকে রিকশায় করে শহরের পুরানথানা এলাকায় যাচ্ছিলেন বোরহান উদ্দিন। পথে মডেল থানার সামনে পৌঁছালে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বোরহান উদ্দিন চৌধুরী বুলবুলের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক মহলে এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দলের ভেতরেই তিনি অনেকটা ‘বঞ্চিত’ ও কোণঠাসা ছিলেন বলে পরিচিত। গত উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ছোট বোন আছিয়া আলমের বিরুদ্ধে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন তিনি।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় বোরহান উদ্দিন চৌধুরীর নামে দুটি মামলা রয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

  • সর্বশেষ