শিরোনাম
◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ভারতের বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, রপ্তানি বেড়েছে ৭.৬৭% ◈ শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, আজ রা‌তেই ৬‌টি ম‌্যাচ ◈ ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ২০% নবায়নযোগ্য উৎস থেকে, সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় পরিকল্পনা ◈ বাংলা‌দেশ ও জিম্বাবুয়ে‌কে নি‌য়ে ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ কর‌লো আফগা‌নিস্তান ◈ সুইসাইড নোট পোস্টের পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার ◈ ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ ◈ জুনিয়র এশিয়া কাপ হকি‌তে কাজাখস্তানকে হা‌রি‌য়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ আগামী ১২ সে‌প্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বি‌শেষ অ‌ভিযান ◈ রোনাল্ড কোমান গোলকিপার হয়েও জোড়া গোল কর‌লেন 

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:২৫ রাত
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চন্দনাইশে সাপের কামড়ে মহেশখালীর দিন মজুরের মৃত্যু

ফরিদুল আলম দেওয়ান, মহেশখালী (কক্সবাজার ) প্রতিনিধি : কক্সবাজারের মহেশখালী থেকে চট্টগ্রামের চন্দনাইশে দিনমজুরের কাজ করতে গিয়ে সাপের কামড়ে শাহাব উদ্দিন প্রকাশ ধলাইয়া (৩৩) নামে এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের রাজুয়ার ঘোনা গ্ৰাম থেকে আগত কালালিয়াকাটা গ্রামের মোক্তার আহমদের পুত্র। গতকাল ৮ সেপ্টেম্বর এ ঘটনা ঘটে।

নিহতের পিতা মোক্তার আহমদ জানান, তার বড় ছেলে শাহাব উদ্দিন প্রকাশ ধলাইয়া অন্যান্য কয়েকজন সঙ্গীদের সাথে চন্দনাইশে দিনমজুরের কাজ করতে যায়। ৭ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় চন্দনাইশ কলেজ গেইট এলাকায় জমিতে কাজ করার সময় তাকে সাপে কামড় দেয়। সঙ্গীরা তাকে চন্দনাইশ হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পথে রাত ৯টায় সে মারা যায়। পারিবারিক জীবনে সে ২ কন্যা ২ ছেলেসহ ৪ সন্তানের জনক এবং নিতান্ত অসহায় গরীব খেটে খাওয়া লোক ছিল। গতকাল মঙ্গলবার যোহরের নামাজের পর কালালিয়াকাটা গ্রামে তার দাফন সম্পন্ন হয়।

  • সর্বশেষ