শিরোনাম
◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ভারতের বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, রপ্তানি বেড়েছে ৭.৬৭% ◈ শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, আজ রা‌তেই ৬‌টি ম‌্যাচ ◈ ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ২০% নবায়নযোগ্য উৎস থেকে, সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় পরিকল্পনা ◈ বাংলা‌দেশ ও জিম্বাবুয়ে‌কে নি‌য়ে ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ কর‌লো আফগা‌নিস্তান ◈ সুইসাইড নোট পোস্টের পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার ◈ ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ ◈ জুনিয়র এশিয়া কাপ হকি‌তে কাজাখস্তানকে হা‌রি‌য়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ আগামী ১২ সে‌প্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বি‌শেষ অ‌ভিযান ◈ রোনাল্ড কোমান গোলকিপার হয়েও জোড়া গোল কর‌লেন 

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:১১ রাত
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭ কোটি টাকার সেতু অচল, সংযোগ সড়কের দাবিতে মানববন্ধন

নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল): বরিশালের উজিরপুরে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত ধামুরা সেতুর সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় দীর্ঘদিন ধরে দুর্ভোগে রয়েছেন স্থানীয়রা। দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে সেতুটি চালুর দাবিতে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় সেতুর ওপর মানববন্ধন করেন এলাকাবাসী।

প্রায় এক ঘণ্টার মানববন্ধনে শত শত মানুষ অংশ নেন। বক্তারা বলেন, সংযোগ সড়ক না থাকায় সেতুটি নির্মাণের পরও স্থানীয়রা এর সুফল পাচ্ছেন না। অনেককে ঝুঁকি নিয়ে মই ব্যবহার করে সেতু পারাপার হতে হচ্ছে। সেতুটি চালু হলে শোলক, বাটাজোড়সহ আশপাশের এলাকার মানুষের যোগাযোগব্যবস্থা সহজ হবে বলে দাবি করেন তারা। সংযোগ সড়কের জন্য প্রয়োজনীয় জমির মালিকানা দাবি করা আব্দুর রব অভিযোগ করেন, জমি অধিগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন না করেই তাঁদের পৈতৃক বসতভিটা ও কবরস্থান দখলের চেষ্টা করা হচ্ছে। তাঁর দাবি, জমির মালিকদের সঙ্গে বিষয়টি সমাধান করে এরপর সংযোগ সড়কের কাজ করা উচিত।

তবে উপজেলা প্রকৌশলী সুব্রত রায় বলেন, “জমির মালিকানা নিয়ে বিরোধের কারণে সংযোগ সড়ক নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি বুঝে পাওয়া যাচ্ছে না। ফলে নির্মাণকাজ শুরু করা সম্ভব হচ্ছে না এবং প্রকল্পের অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, জমি নিয়ে বিরোধের কারণেই সংযোগ সড়কের কাজ বিলম্বিত হচ্ছে। তিনি জানান, সংশ্লিষ্ট জমিটি গেজেটভুক্ত খাস জমি নয়।

এদিকে এলাকাবাসীর দাবি, জমির মালিকানা-সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তি করে আইনানুগ প্রক্রিয়ায় সংযোগ সড়ক নির্মাণ করা হোক। এতে সেতুটি চালু হওয়ার পাশাপাশি স্থানীয়দের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যারও সমাধান হবে।

  • সর্বশেষ