শাহাজাদা এমরান,স্টাফ রিপোর্টার, কুমিল্লা : কৃষি.মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মন্ডলীর সদস্য হাজী আমিন উর রশীদ ইয়াছিনের মা আমেনা বেগম বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার দুপুর ২টায় রাজধানী ঢাকার মখাখালীস্থ নিউডিওএইচ এর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩ বছর। মৃত্যুকালে তিনি ৫ মেয়েও ৪ ছেলেসহ অসংখ্য নাতী নাতনী এবং আত্মীয় স্বজন রেখে যান।
তিনি অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মকর্তা মরহুম আলহাজ্ব আলী মিয়া সাহেবের স্ত্রী। কৃষি মন্ত্রী হাজী ইয়াছিন মরহুমা আমেনা বেগমের ৯ সন্তানের মধ্যে ৫ম সন্তান। লালমাই ফুটওয়্যারের নির্বাহী পরিচালক মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ দুপুর ২টায় সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের পরানপুর গ্রামের কেন্দ্রীয় ঈদগা মাঠে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
শোক প্রকাশ : কৃষি.মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশীদ ইয়াছিনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাজের সুমন, মৎস্যও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, কুমিল্লা সদর আসনের এমপি মনিরুল হক চৌধুরী, কুমিল্লা ৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিন, কুমিল্লা ৯ আসনের এমপি মো. আবুল কালাম, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, দৈনিক কুমিল্লার জমিন সম্পাদক শাহাজাদা এমরানসহ বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।