শিরোনাম
◈ শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, আজ রা‌তেই ৬‌টি ম‌্যাচ ◈ ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ২০% নবায়নযোগ্য উৎস থেকে, সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় পরিকল্পনা ◈ বাংলা‌দেশ ও জিম্বাবুয়ে‌কে নি‌য়ে ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ কর‌লো আফগা‌নিস্তান ◈ সুইসাইড নোট পোস্টের পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার ◈ ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ ◈ জুনিয়র এশিয়া কাপ হকি‌তে কাজাখস্তানকে হা‌রি‌য়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ আগামী ১২ সে‌প্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বি‌শেষ অ‌ভিযান ◈ রোনাল্ড কোমান গোলকিপার হয়েও জোড়া গোল কর‌লেন  ◈ বর্জ্য সুতা আমদানিতে নতুন শর্ত, ব্যাংক গ্যারান্টিতে মিলবে ১০–৩০ কাউন্টের অনুমতি ◈ জবিতে বোরকা পরে নারীর ছদ্মবেশে পুরুষ, নেপথ্যে কারণ যা জানাগেল

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০১ বিকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলিপুরে ৮ কেজির দাতিনা মাছ ৪০ হাজার টাকায় বিক্রি

নিনা আফরিন, পটুয়াখালী : পটুয়াখালীর আলিপুর মৎস্য বন্দরে জেলের জালে ধরা পড়েছে ৮ কেজি ওজনের একটি কালো দাতিনা মাছ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে মাছটি মেসার্স সাগর ফিশে আনা হলে উন্মুক্ত নিলামে ৪০ হাজার টাকায় বিক্রি হয়। প্রতি কেজির দাম পড়ে ৫ হাজার টাকা।

‘ফ্রেশ ফিশ কুয়াকাটা’র স্বত্বাধিকারী পি এম মুসা মাছটি কিনে নেন। তিনি জানান, মাছটি রপ্তানির জন্য প্রস্তুত করা হবে। বিরল এ মাছটি দেখতে আড়তে উৎসুক মানুষের ভিড় জমে যায়।

এফবি মিম ট্রলারের জেলে সিদ্দিক বলেন, ছোট ইলিশের সঙ্গে জালে দাতিনা মাছটি ধরা পড়ে। ভালো দামে বিক্রি হওয়ায় তারা খুশি।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রাজীব সরকার জানান, মাছটির বৈজ্ঞানিক নাম Acanthopagrus berda। স্থানীয়ভাবে এটি দাতিনা বা কালো পোয়া নামে পরিচিত। মাছটির বায়ুথলির আন্তর্জাতিক বাজারে চাহিদা রয়েছে।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেন, এ মাছ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হয়। বায়ুথলি থেকে ওষুধ, প্রসাধনী ও সুতা তৈরিতে ব্যবহারের কারণে এর মূল্য বেশি।

সম্প্রতি শেষ হওয়া ৫৮ দিনের নিষেধাজ্ঞার সুফলে জেলেদের জালে মাছের পরিমাণ বাড়ছে।

  • সর্বশেষ