শিরোনাম
◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ০২:২২ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারের রামুতে ফুটবল টেকনিক্যাল সেন্টার করার জন্য বাংলাদেশ সরকার থেকে বাফুফে পেলো ১৫ একর জমি

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : ফিফার অর্থায়নে কক্সবাজার জেলার রামু উপজেলায় নির্মিত হতে যাচ্ছে ফুটবলের বিশ্বমানের আধুনিক বিএফএফ টেকনিক্যাল সেন্টার। বিকেলে বাফুফের সভাপতি তাবিথ আওয়ালের নেতৃত্বে বাফুফের কর্মকর্তারা উক্ত জায়গা পরিদর্শন করেছেন।

এর আগে দুপুরে এই টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুকূলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত জমি হস্তান্তর করা হয়েছে। 

কক্সবাজারে হোটেল লং বীচ রিসোর্টের হল রুমে সংক্ষিপ্ত অনুষ্ঠানে কক্সবাজার জেলা প্রশাসক মো আব্দুল মান্নান বরাদ্দকৃত জমির দলিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আউয়ালের হাতে তুলে দেন। 

রামু উপজেলায় মোট ১৫.২০ একর জমি বাংলাদেশ ফুটবল ফেডারেশকে বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত নেয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। 

Advertisement

অনুষ্ঠানে বাফুফের সভাপতি তাবিথ আওয়াল বাফুফের পক্ষে জমি রেজিস্ট্রেশনসংক্রান্ত নথিতে স্বাক্ষর করেন। অপরদিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান স্বাক্ষর করেন। পরে জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে জমির প্রয়োজনীয় দলিলপত্র বাফুফে সভাপতি তাবিথ আওয়ালের হাতে হস্তান্তর করেন।

এ সময় কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানসহ বাফুফের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আওয়াল বলেন, বাংলাদেশ সরকার স্পোর্টসের ক্ষেত্রে বিশেষ অবদান রাখছে তারই ধারাবাহিকতায় আজকের এই জমি বরাদ্দ। এই জমিতে যে টেকনিক্যাল সেন্টার গড়ে উঠবে এখান থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরিতে ভুমিকা রাখবে।

তিনি বলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় রামু উপজেলায় বাফুফে টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য ১৫ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে কক্সবাজার জেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে জমিটি বাফুফের কাছে হস্তান্তর করেছে।

তিনি এ উদ্যোগ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং এ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি ধন্যবাদ জানান।

তাবিথ আওয়াল বলেন, রামুতে আন্তর্জাতিক মানের ফুটবল টেকনিক্যাল সেন্টার প্রতিষ্ঠিত হলে বাংলাদেশের ফুটবলের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিভাবান ফুটবলাররা এখানে আধুনিক ও পরিকল্পিত প্রশিক্ষণের সুযোগ পাবেন।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই টেকনিক্যাল সেন্টার ভবিষ্যতে বাংলাদেশের ফুটবলকে আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে ভূমিকা রাখবে। রামুর এই কেন্দ্রকে ঘিরে জাতীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিকমানের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার সুযোগ সৃষ্টি হবে এবং দেশের তরুণ ফুটবলার তৈরিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, পর্যটননগরী কক্সবাজারের পার্শ্ববর্তী রামু উপজেলায় বাফুফের টেকনিক্যাল সেন্টার নির্মিত হলে খেলাধুলার অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি স্থানীয় পর্যায়েও ফুটবলারদের নতুন সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে দেশের ফুটবল প্রশিক্ষণ ও প্রতিভা অন্বেষণ কার্যক্রম আরও সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

  • সর্বশেষ