শিরোনাম
◈ সংসদে চার গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে অভিজ্ঞদের প্রাধান্য ◈ বাংলাদেশের ট্রেনে স্টারলিংক: ৬০ রাউটারের ৪৫টিই চুরি, উপবন এক্সপ্রেসের অ্যানটেনাও উধাও ◈ যে কারণে হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করা হয়, জানালেন হত্যার সঙ্গে জড়িত থাকা ওই যুবক ◈ বহিষ্কৃত এমপিকে কমিটিতে রাখা নিয়ে সংসদে তর্ক-বিতর্ক, শেষমেশ নাম বাদ ◈ যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রফতানিতে কমছে দাম, বাড়ছে ব্যয় ◈ অন্তর্বর্তী সরকারের হামের টিকার ভুল দরপত্র নীতিতেই শিশুদের প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বন্ধ নয়, নিয়ন্ত্রণে জোর: অটোরিকশায় আসছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং ◈ ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের’ নাম পরিবর্তনের প্রস্তাব সংসদে ◈ আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ ◈ এবার রৌমারীতে ডিলারের গুদাম ভেঙে সার নিয়ে গেলেন কৃষকেরা

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:১৬ রাত
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামের গোলাম রসুল মার্কেটে অগ্নিকাণ্ড, এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

এম.ইউছুপ রেজা, চট্টগ্রাম: সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে নগরীর কোতোয়ালি থানার তিন পুলের মাথা এলাকায় গোলাম রসুল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে নন্দনকানন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

নন্দনকানন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাসুদ রানা বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

  • সর্বশেষ