শিরোনাম
◈ সংসদে চার গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে অভিজ্ঞদের প্রাধান্য ◈ বাংলাদেশের ট্রেনে স্টারলিংক: ৬০ রাউটারের ৪৫টিই চুরি, উপবন এক্সপ্রেসের অ্যানটেনাও উধাও ◈ যে কারণে হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করা হয়, জানালেন হত্যার সঙ্গে জড়িত থাকা ওই যুবক ◈ বহিষ্কৃত এমপিকে কমিটিতে রাখা নিয়ে সংসদে তর্ক-বিতর্ক, শেষমেশ নাম বাদ ◈ যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রফতানিতে কমছে দাম, বাড়ছে ব্যয় ◈ অন্তর্বর্তী সরকারের হামের টিকার ভুল দরপত্র নীতিতেই শিশুদের প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বন্ধ নয়, নিয়ন্ত্রণে জোর: অটোরিকশায় আসছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং ◈ ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের’ নাম পরিবর্তনের প্রস্তাব সংসদে ◈ আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ ◈ এবার রৌমারীতে ডিলারের গুদাম ভেঙে সার নিয়ে গেলেন কৃষকেরা

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২১ বিকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু, হাসপাতালে আরও ২০

হারুন-অর-রশীদ, ​ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নুরুন নাহার বেগম (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২০ জন রোগী।

​সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে জেলার স্বাস্থ্য বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নুরুন নাহার বেগমের মৃত্যু হয়। নিহত নুরুন নাহার নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের সুতরকান্দা গ্রামের বাসিন্দা। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ৪ সেপ্টেম্বর তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

​জেলার স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ফরিদপুরে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ৫২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

​চলতি মৌসুমে ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত সর্বমোট ৩০৯ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ২৫৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দুইজন।

​ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান নুরুন নাহার বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।

​ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে সিভিল সার্জন বলেন, "বাড়ির আশপাশে জমে থাকা পানি দ্রুত অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং দিনের বেলাতেও মশারি বা মশা প্রতিরোধী ব্যবস্থা নেওয়া জরুরি।"

​স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জ্বর হলে পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণের পাশাপাশি সময়মতো পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার পরামর্শ দেন তারা।

​এদিকে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. মাজহারুল ইসলাম জানান, ডেঙ্গু প্রতিরোধে জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রচার- প্রচারণা চালানো হচ্ছে। এছাড়া জেলা স্বাস্থ্য বিভাগ, স্থানীয় প্রশাসন ও পৌরসভা যৌথভাবে মশার প্রজননস্থল ধ্বংসে সমন্বিত কার্যক্রম জোরদার করেছে।

  • সর্বশেষ