শিরোনাম
◈ সংসদে চার গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে অভিজ্ঞদের প্রাধান্য ◈ বাংলাদেশের ট্রেনে স্টারলিংক: ৬০ রাউটারের ৪৫টিই চুরি, উপবন এক্সপ্রেসের অ্যানটেনাও উধাও ◈ যে কারণে হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করা হয়, জানালেন হত্যার সঙ্গে জড়িত থাকা ওই যুবক ◈ বহিষ্কৃত এমপিকে কমিটিতে রাখা নিয়ে সংসদে তর্ক-বিতর্ক, শেষমেশ নাম বাদ ◈ যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রফতানিতে কমছে দাম, বাড়ছে ব্যয় ◈ অন্তর্বর্তী সরকারের হামের টিকার ভুল দরপত্র নীতিতেই শিশুদের প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বন্ধ নয়, নিয়ন্ত্রণে জোর: অটোরিকশায় আসছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং ◈ ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের’ নাম পরিবর্তনের প্রস্তাব সংসদে ◈ আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ ◈ এবার রৌমারীতে ডিলারের গুদাম ভেঙে সার নিয়ে গেলেন কৃষকেরা

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০৮ বিকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে মাদরাসা ছাত্রী অপহরণের অভিযোগে মামলা

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে থেকে ৯ম শ্রেনীর এক মাদরাসা ছাত্রী অপহরণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত ৬ সেপ্টেম্বর রাতে আদমদীঘি উপজেলার বশিপুর গ্রামের অপহৃত ছাত্রীর বাবা বাদি হয়ে একই গ্রামের মন্ডলপাড়ার মোহাম্মাদ ইসলামের ছেলে মাহবুব হোসেন বিশাল (২২) কে আসামী করে আদমদীঘি থানায় এ মামলা দায়ের করেন।

এজাহার সুত্রে জানা যায়, আদমদীঘির বশিপুর গ্রামের নওগাঁর এনায়েতপুর দাখিল মাদরসারা ৯ম শ্রেনীর ওই ছাত্রী গত ২ সেপ্টেম্বর দুপুরে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে প্রাইভেট শেষে নির্ধারিত সময়ে আর ফিরেনি। এরপর তার বাবাসহ স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে জানতে পারেন ওই মাদরাসা ছাত্রীকে বশিপুর গ্রামস্থ জনৈক মোজাম্মেল হকের বাড়ির সামনে থেকে মাহবুব হোসেন বিশাল নামের ওই যুবক বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনার এ মামলা করা হয় বলে জানাযায়। অপহৃত ছাত্রী উদ্ধার ও আসামী গ্রেফতার তৎপরতা চলছে বলে পুলিশ জানায়।

  • সর্বশেষ