শিরোনাম
◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের রফতানি বাড়ছে না কেন? ◈ পাঁচ দিন পর ডাকসুর মেয়াদ শেষ, পরের নির্বাচন নিয়ে শঙ্কা ◈ তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়াতে ৬ হাজার কোটি টাকার ঋণ দিচ্ছে সরকার ◈ মানব পাচারের অন্যতম রুট হয়ে উঠছে পঞ্চগড় সীমান্ত ◈ সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা: সংসদে বিল পাস ◈ সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি আটক, ফেরত পাঠানো হলো ১২ হাজার ◈ মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের ◈ জ‌য়ের সম্ভাবনা জাগিয়েও হে‌রে গে‌লো বাংলাদেশ ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে পাকিস্তানকে ৫-১ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ ভারতের কাছেও হার, এশিয়ান কাপের মূলপ‌র্বে খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫১ সকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাকা গোনায় ব্যস্ত গ্রাহক, সুযোগে ৪ লাখ টাকা নিয়ে পালাল চোর

কুমিল্লার দেবিদ্বারে ব্যাংক থেকে টাকা তুলে গুনছিলেন এক গ্রাহক। এ সময় পাশে বসা এক চোর কৌশলে তার ৪ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রবিবার বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে দেবিদ্বারের পূবালী ব্যাংকের একটি শাখায় এ ঘটনা ঘটে। পরে টাকার হিসেব মিলাতে না পেরে হাউ মাউ করে কাঁদতে থাকেন গ্রাহক মো. জাকির হোসেন ও তার পরিবার। টাকা চুরির পর ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ দেখেই তিনি নিশ্চিত হন কীভাবে তার টাকা চুরি হয়েছে।

গ্রাহক মো. জাকির হোসেন জানান, তার বাড়ি দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের চানমিয়া সরকার বাড়ি। পেশায় তিনি একজন ইলেক্ট্রেশিয়ান। পারিবারিক প্রয়োজনে পূবালী ব্যাংক দেবিদ্বার শাখা থেকে ৭ লাখ তুলেন। ব্যাংক তাকে সবগুলো এক লাখ টাকার বান্ডেল না দিয়ে এক হাজার টাকা নোটের ৫টি, ৫০০ টাকার ২টি এবং ১০০ টাকার ১০টি বান্ডেল দেন। তখন গ্রাহক আপত্তি জানালেও ব্যাংক ব্যবস্থাপক বলেন, টাকাগুলো গুনে নিন। ছেড়া টাকা আছে কিনা দেখে নিন। 

তখন ব্যাংকের ভেতরে সোফায় বসে গ্রাহক মো. জাকির হোসেন, তার পুত্রবধূ পলি আক্তার এবং তার স্ত্রী আয়েশা আক্তার মনোযোগসহকারে টাকা গুনছিলেন। প্রথমে এক হাজার টাকার ৪টি বান্ডেল ৪ লাখ টাকা গুনে পেছনে লুকিয়ে রাখেন। পরে সবাই বাকি টাকা মনোযোগসহকারে গুনতে শুরু করেন। টাকা গোনা শেষে ৭ লাখ টাকার হিসেব না মেলাতে পেরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে নিশ্চিত হন।

ওই ঘটনায় রাতেই মো. জাকির হোসেন বাদী হয়ে দেবিদ্বার থানায় অভিযোগ পত্র দাখিল করেন।

এ ব্যাপারে পূবালী ব্যাংক ব্যবস্থাপক মো. ওয়ায়েছ মাসুম চৌধূরী জানান, একজন গ্রাহক টাকা উত্তোলন করে গণনায় ব্যাস্ত ছিলেন। টাকা গুনে গুনে পেছনে রাখছেন অথচ ডান-বামে লক্ষ্য করছেন না। এ সুযোগে প্রতারক চক্রের সদস্য কৌশলে ৪ লাখ টাকার ৪টা বান্ডেল নিয়ে চলে যায়।

এ ব্যাপারে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, অভিযোগ পেয়েছি, সাথে সিসি ক্যামেরার ফুটেজও পেয়েছি। আমরা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।

  • সর্বশেষ