শিরোনাম
◈ কারাগার ভেঙে পালানো ৫২ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির হদিস নেই ◈ কাগজ-ফাইলের যুগ পেরিয়ে ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ ◈ ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত : ৭০০ কিমি দূর থেকেও শোনা গেল বিস্ফোরণের শব্দ, বন্ধ ৬ বিমানবন্দর ◈ যানজট কমাতে গাবতলী-মহাখালী-সায়েদাবাদ-গুলিস্তান বাস টার্মিনাল সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে: সড়ক প্রতিমন্ত্রী ◈ ত্যাগ ও রক্তের বিনিময়ে পাওয়া গণতন্ত্রের জন্য সমঝোতার রাজনীতি করতে হবে ◈ তারেক রহমানের ভারত সফর ঘিরে দিল্লিতে ‘অভ্যন্তরীণ বিরোধের’ ইঙ্গিত ◈ খেলার নিয়ম বদলে গেছে, পাল্টা প্রতিক্রিয়ার যুগ শেষ: ইরা‌নের পার্লা‌মে‌ন্টে স্পিকার ◈ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ ◈ রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী ◈ এয়ারবাসের প্রস্তাব ‘অবিশ্বাস্য প্রতিযোগিতামূলক’: ইইউ রাষ্ট্রদূত

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:১৫ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদা না দেওয়ায় প্রকৌশলীকে মারধর, জড়িতদের শাস্তির দাবি আইডিইবি 

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ-আইডিইবি কিশোরগঞ্জ জেলা শাখা।

রোববার বেলা ১২টায় কিশোরগঞ্জ শহরের সমবায় ভবন ( আইডিইবি জেলা কার্যালয়) এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইডিইবি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২ সেপ্টেম্বর কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলাম সিবিএ নেতাদের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রতিষ্ঠানের কয়েকজন কর্মচারী তাকে মারধর করে আহত করেন। এ ঘটনায় চার কর্মচারীকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হলেও এখনো অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলন থেকে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন আইডিইবি নেতারা।

এ সময় ডি ই এভ এর সভাপতি আ: কাইয়ূম আকন্দ, উপ সহকারী প্রকৌশলী এলজিইডি মনিরুল ইসলাম, আইডিইবির সাধারণ সম্পাদক জিএম শফিউল আলম আরজু,কিশোরগঞ্জ পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. ফারুক আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. এয়াছিন খান,শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম সোহাগ, শেখ আ: কাদির রিজন,ওয়ালি উল্লাহ,আরিফুল ইসলাম, মো. তৌফিকুল ইসলাম রাজিব উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ