শিরোনাম
◈ কারাগার ভেঙে পালানো ৫২ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির হদিস নেই ◈ কাগজ-ফাইলের যুগ পেরিয়ে ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ ◈ ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত : ৭০০ কিমি দূর থেকেও শোনা গেল বিস্ফোরণের শব্দ, বন্ধ ৬ বিমানবন্দর ◈ যানজট কমাতে গাবতলী-মহাখালী-সায়েদাবাদ-গুলিস্তান বাস টার্মিনাল সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে: সড়ক প্রতিমন্ত্রী ◈ রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতি: সংঘর্ষ নয়, সমঝোতার রাজনীতি চাই ◈ তারেক রহমানের ভারত সফর ঘিরে দিল্লিতে ‘অভ্যন্তরীণ বিরোধের’ ইঙ্গিত ◈ খেলার নিয়ম বদলে গেছে, পাল্টা প্রতিক্রিয়ার যুগ শেষ: ইরা‌নের পার্লা‌মে‌ন্টে স্পিকার ◈ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ ◈ রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী ◈ এয়ারবাসের প্রস্তাব ‘অবিশ্বাস্য প্রতিযোগিতামূলক’: ইইউ রাষ্ট্রদূত

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২৯ বিকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধির কারনে আতঙ্কিত পৌরবাসী

মিজান লিটন : সম্প্রতি চাঁদপুর পৌর এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে সাধারণ পথচারী ও স্কুলগামী শিক্ষার্থীরা আতঙ্কের মধ্যে চলাচল করছে। বিশেষ করে ভোর ও গভীর রাতে এদের চলাচল বৃদ্ধি পায়।

তখন এদের আক্রমণের আশঙ্কায় মানুষ রাস্তায় বের হতে ভয় পাচ্ছে।

স্থানীয়রা জানান,এ সকল বেওয়ারিশ কুকুরের ভয়ে তখন প্রয়োজনের কারণে রাস্তায় বের হতেও আতঙ্কগ্রস্ত থাকি।

পৌরসভার বিভিন্ন সড়কে ও পাড়া মহল্লায় দলবদ্ধভাবে ঘুরে বেড়াচ্ছে এই বেওয়ারিশ কুকুর। রাতে হঠাৎ আক্রমণের ঘটনা ঘটছে বলে প্রতিনিয়ত খবর পাওয়া যাচ্ছে।  স্বাস্থ্য বিভাগ ও পৌরসভার  কার্যকর ব্যবস্থা নেওয়ায় জন্য জোর দাবি করেছেন সাধারণ জনগন।

এসকল “বেওয়ারিশ কুকুরের কামড়ে জলাতঙ্কের ঝুঁকি রয়েছে।আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে এসে টিকা নেওয়া জরুরি মনে করছেন স্বাস্থ্য বিভাগ।তারা আরো জানান,  আমরা প্রতিদিনই এ ধরনের রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছি।

বর্তমানে কুকুর নিধোন না করায় দিন দিন এদের উপদ্রব বৃদ্ধি পাচ্ছে।

তাই জরুরী ভিত্তিতে এসকল বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণের জন্য পৌরসভা উদ্যোগ নেওয়া জরুরী মনে করছেন  পৌরবাসী। পশু চিকিৎসা বিভাগ ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে কুকুর নিধন বা নির্বীজনের কার্যক্রম চালু না করলে এদের আক্রমণ থেকে নিস্তার পাওয়া সম্ভব না মনে করছেন সাধারণ জনগণ। ছোট ছোট স্কুল গামী শিক্ষার্থীরাও এদের ভয়ে বাসা থেকে বের হতে আতঙ্কগ্রস্ত থাকেন।

এ বিষয়ে পৌর প্রশাসনের কাছে সাধারণ মানুষের দাবি,এ সকল বেওয়ারিশ কুকুরের হাত থেকে রক্ষা পেতে দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে নিরাপদ চলাচলের পরিবেশ নিশ্চিত করা হোক।

  • সর্বশেষ