শিরোনাম
◈ কারাগার ভেঙে পালানো ৫২ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির হদিস নেই ◈ কাগজ-ফাইলের যুগ পেরিয়ে ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ ◈ ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত : ৭০০ কিমি দূর থেকেও শোনা গেল বিস্ফোরণের শব্দ, বন্ধ ৬ বিমানবন্দর ◈ যানজট কমাতে গাবতলী-মহাখালী-সায়েদাবাদ-গুলিস্তান বাস টার্মিনাল সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে: সড়ক প্রতিমন্ত্রী ◈ রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতি: সংঘর্ষ নয়, সমঝোতার রাজনীতি চাই ◈ তারেক রহমানের ভারত সফর ঘিরে দিল্লিতে ‘অভ্যন্তরীণ বিরোধের’ ইঙ্গিত ◈ খেলার নিয়ম বদলে গেছে, পাল্টা প্রতিক্রিয়ার যুগ শেষ: ইরা‌নের পার্লা‌মে‌ন্টে স্পিকার ◈ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ ◈ রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী ◈ এয়ারবাসের প্রস্তাব ‘অবিশ্বাস্য প্রতিযোগিতামূলক’: ইইউ রাষ্ট্রদূত

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৫৯ বিকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কফিনে ফিরছে বাঁশখালীর মামুনুরের লাশ : ২০ বছরের প্রবাস জীবনের ইতি, রা‌তে হ‌বে লাশ দাফন

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধি: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মামুনুর রশিদ (৩৭) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। মৃত্যুর পাঁচ দিন পর শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে কফিনবন্দি হয়ে দেশে ফিরেছে তার মরদেহ। শ‌নিবার রা‌তে চট্টগ্রাম আন্তর্জাতিক শাহ আমানত বিমানবন্দর থেকে নিহতের স্বজনরা মরদেহ গ্রহণ করেন।

নিহতের পারিবারিক সূত্র ও স্থানীয় জনপ্রতিনিধি জানান, গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১২টা ৪০ মিনিটের দিকে আবুধাবিতে নিজ ভাড়া বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামুনুর রশিদের মৃত্যু হয়। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পালেগ্রাম তালুকদার বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে।

কালীপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. ফরিদ বলেন, 'নিহত মামুনুর রশিদ আমার আপন বোনের জামাতা। প্রায় ২০ বছর ধরে তিনি প্রবাসে ছিলেন। আবুধাবিতে তিনি কন্ট্রাক্টের ভিত্তিতে ভবনের ডেকোরেশন, টাইলস ও ডিজাইনের কাজ করতেন। নিজস্ব লাইসেন্স নিয়ে শ্রমিক দিয়ে এসব কাজ পরিচালনা করতেন।'

তিনি আরও বলেন, 'ঘটনার দিন রাতে কাজ শেষে বাসায় ফেরার পর এসিতে সমস্যা দেখা দিলে সেটি মেরামতের জন্য ছাদে যান মামুনুর। মেরামতের একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।'

বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে শনিবার রাত সাড়ে ৮টার দিকে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে তার মরদেহ চট্টগ্রাম আন্তর্জাতিক শাহ আমানত বিমানবন্দরে পৌঁছায়। পরে রাত ৯টার দিকে স্বজনরা মরদেহ গ্রহণ করেন।

নিহত মামুনুর রশিদ স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ তিন সন্তান রেখে গেছেন। তার বড় মেয়ে মামনুরের বয়স ১২ বছর, ছেলে মুহাম্মদ হোসাইনের বয়স ১০ বছর এবং ছোট মেয়ে মরিয়া আক্তারের বয়স ৪ বছর।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাতে লাশ পৌছার পর রা‌তে কালীপুর ইউনিয়নের পালেগ্রাম মাগন আলী জামে মসজিদ মাঠে মামুনুর রশিদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

  • সর্বশেষ