শিরোনাম
◈ দিল্লিতে বহুতল ভবন ধস, ‘বাঁচাও, বাঁচাও’ আর্তনাদে ভারী ঘটনাস্থল ◈ শিক্ষকদের জন্য বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ◈ ১১১ প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ওয়ার্ল্ড জোহেইরি মোলা ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের সুখবর, সোমবার থেকে টাকা পাবেন গ্রাহকরা ◈ চিকিৎসা পর্যটনে ভাটা, বাংলাদেশি রোগী টানতে প্রতিনিধি দল পাঠাচ্ছে কলকাতার হাসপাতাল ◈ অস্ত্রের মুখে ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি: সাবেক সেনাসদস্যসহ গ্রেফতার ৯ ◈ নবম পে স্কেলে ৫ ধাপে বাড়বে পেনশন, কোন ধাপে কত? ◈ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ◈ বিদেশ ভ্রমণে বাংলাদেশিদের ডলার খরচের সীমা বাড়িয়ে ১৮ হাজার করল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:০৬ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুকুরে ডুবে লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনের মৃত্যু

লক্ষ্মীপুরে সড়কের পাশে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের তিনজন মারা গেছেন। রোববার দুপুরে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিরা সম্পর্কে দাদা-নাতি ও নাতনি। তারা হলেন—দাদা আবু সিদ্দিক (৫০), নাতি পিয়াস হোসেন (৯) ও নাতনি পমি আক্তার।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুরে আবু সিদ্দিক তাঁর নাতি পিয়াস হোসেন ও নাতনি পমি আক্তারকে নিয়ে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কের পাশে একটি পুকুরে গোসল করতে যান। একপর্যায়ে প্রথমে আবু সিদ্দিক, পরে পিয়াস ও পমি পানিতে ডুবে যায়।

স্থানীয়রা আবু সিদ্দিক ও পমি আক্তারের মরদেহ পানিতে ভেসে উঠতে দেখে তাঁদের উদ্ধার করেন। পরে পিয়াস হোসেনকেও উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরূপ পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, ‘এটি অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’

 

  • সর্বশেষ