শিরোনাম
◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৪৩ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে স্থায়ী সাব-রেজিস্ট্রার না থাকায় সেবাগ্রহীতাদের চরম ভোগান্তি 

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : বাংলাদেশ দলিল লেখক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও পরিচিতি সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ আলমগীর হোসেন সিটি হল রুমে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ জালাল উদ্দিন।

কিশোরগঞ্জে স্থায়ী সাব-রেজিস্ট্রার না থাকার কারণে অফিসগুলোতে সেবাগ্রহীতারা চরম ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন। কিশোরগঞ্জে দীর্ঘ সময় ধরে এই পদটি শূন্য থাকায় খণ্ডকালীন বা প্রেষণে (অতিরিক্ত দায়িত্ব) আসা কর্মকর্তাদের দিয়ে নামমাত্র কার্যক্রম চালানো হচ্ছে। এর ফলে জমি ক্রয়-বিক্রয়, হেবা, দানপত্র বা পাওয়ার অব অ্যাটর্নি সম্পাদনের মতো জরুরি নাগরিক সেবাগুলো স্থবির হয়ে পড়েছে বলে মন্তব্য করেন বক্তারা। 

প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মোঃ শরিফুল মাহমুদ শোয়েব, ও  দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন মহিউদ্দিন বাবুল। অনুষ্ঠানে সঞ্চালনা করেন নব নির্বাচিত সাধারণ সম্পাদক মো. ফুরকান উদ্দিন খান মানিক। 

Advertisement

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করানো হয় এবং তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় কিশোরগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলা দলিল লেখক সমিতির বিপুল সংখ্যক নেতা-কর্মী ও প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা দলিল লেখকদের পেশাগত মর্যাদা রক্ষা, সেবাগ্রহীতাদের দুর্ভোগ লাঘব এবং সমিতির ঐক্য সুদৃঢ় রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
শপথ বাক্য পাঠ করান জেলা রেজিস্ট্রার পথিক কুমার সাহা।

এ সময় বিশেষ অতিথি ফরিদুল ইসলাম বাহাদুর, শামছুল করিম লিটন,রিয়াদ হোসেন,মো.খালেক মোশারফ লিটন,মো. কামরুল ইসলাম বাবু, মো. নজরুল ইসলাম প্রমুখ। 

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় নব নির্বাচিত সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ও সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান।

  • সর্বশেষ