শিরোনাম
◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ০২:১৬ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ০২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে একসঙ্গে তিন নবজাতকের জন্ম

হারুন-অর-রশীদ, ​ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে তিন নবজাতকের জন্ম দিয়েছেন ভাঙ্গা উপজেলার এক নারী।

শনিবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ​শুক্রবার (০৪ সেপ্টেম্বর) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী শিশু তিনটির জন্ম দেন।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা উপজেলার রায়পাড়া ইউনিয়নের সদরদী গ্রামের সোহাগ মাতুব্বরের স্ত্রী সম্প্রতি প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হন। শুক্রবার তিনি সফলভাবে তিন নবজাতকের জন্ম দেন। বর্তমানে মা ও তিন নবজাতকই আশঙ্কামুক্ত এবং সুস্থ রয়েছে।

​একসঙ্গে তিন সন্তান প্রসবের খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মাঝে খুশির আমেজ ছড়িয়ে পড়ে। নবজাতক ও মায়ের দীর্ঘায়ু ও সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

​ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. হুমায়ুন কবীর বলেন, "একসঙ্গে তিনটি শিশু জন্ম নেওয়ার বিষয়টি বেশ সংবেদনশীল হলেও আমাদের চিকিৎসকদের সার্বিক প্রচেষ্টায় সফলভাবে প্রসব সম্পন্ন হয়েছে। বর্তমানে মা ও তিন নবজাতক আমাদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। তারা সবাই সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছে। আমরা হাসপাতালের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় চিকিৎসার চিকিৎসা ও চিকিৎসাসেবা নিশ্চিতে প্রস্তুত রয়েছি।"

  • সর্বশেষ