শিরোনাম
◈ নেকড়ে হত্যা বৈধতার পথে ট্রাম্প, সিদ্ধান্ত আসতে পারে ৯০ দিনে ◈ বিদ্যুৎ-জ্বালানি সংকটে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রী তারেক রহমানের, দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘোষণা ◈ ‘স্ত্রী মেরেছেন তাই মদ পান’, ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার ◈ স্থানীয় নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, এআইতেও কড়াকড়ি ইসির ◈ কর ফাঁকি ঠেকাতে আয়-ব্যয়ে গরমিল পেলেই ব্যবস্থা নেবে এনবিআর ◈ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান ◈ ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল : ৩৬ এসিল্যান্ডকে বদলি ◈ সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত, পানির স্তর বাড়ল ১০ ফুট ◈ একই দলে খেলবেন মেসি-রোনালদো, পূরণ হচ্ছে ভক্তদের আশা ◈ মানুষের আইকিউ যেভাবে বাড়ানো যায়, কী বলছে গবেষণা

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫৮ বিকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে মশারির ভেতরে ঘুমিয়ে থাকা যুবক সাপের দংশনে মৃত্যু

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার ৬ নম্বর গান্না ইউনিয়নের কুটি দুর্গাপুর গ্রামে সাপের দংশনে মিকাইল (১৮) নামের এক যুবকের করুণ মৃত্যু হয়েছে।নিহত যুবক মিকাইল ওই গ্রামের আসাদুল মন্ডলের ছোট ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাতে নিজ ঘরে মশারির ভেতরে ঘুমিয়ে ছিলেন মিকাইল, এ সময় মশারির ভেতরে ঢুকে একটি বিষধর সাপ তাকে দংশন করে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

  • সর্বশেষ