শিরোনাম
◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৫২ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাঠ জুড়ে থৈ থৈ পানি ও ঘাস : সরিষাবাড়ীতে কলেজের খেলার মাঠে হচ্ছে মাছ চাষ, দীর্ঘদিন ধরে বন্ধ খেলাধুলা  

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) : এক ফোঁটা বৃষ্টিতেই যেখানে মুখর হওয়ার কথা ছিল কিশোরদের কলকাকলিতে, সেখানে আজ শুধু থৈ থৈ পানি আর শেওলা ও ঘাসের রাজ্য। জামালপুরের ঐতিহ্যবাহী সরিষাবাড়ী কলেজের একমাত্র খেলার মাঠটি এখন জলাবদ্ধতার শিকার হয়ে রূপ নিয়েছে এক স্থায়ী জলাধারে। নিষ্কাশনের কোনো পথ না থাকায় মাসের পর মাস জমে থাকা এই পানিতে এখন স্থানীয়দের কেউ কেউ মাছ চাষের ক্ষেত্র বানিয়ে ফেলেছেন—যা একসময় ছিল শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত প্রাণবন্ত প্রাঙ্গণ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ​১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয় ঐতিহ্যবাহী সরিষাবাড়ী কলেজ। বর্তমানে কলেজে উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ে প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে। কিন্তু কলেজের একমাত্র খেলার মাঠটি আশপাশের মূল সড়ক থেকে বেশ নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে। বছরের অধিকাংশ সময় বৃষ্টির পানি আটকে থাকায় পুরো মাঠে জন্ম নিয়েছে বড় বড় আগাছা, কচুরিপানা ও শেওলা। খেলাধুলা তো দূরে থাক, মাঠের পাশ দিয়ে হেঁটে যাওয়ারও কোন উপায় নেই। দীর্ঘদিন ধরে খেলার মাঠে পানি জমে থাকার  কারণে মশা, পোকামাকড় ও সাপের উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় প্রতিনিয়ত স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা। 

সরিষাবাড়ী কলেজের শিক্ষার্থী আহসান হাবীব, মঞ্জুরুল ইসলাম, নাহিদা ইয়াসমিন, তাহিরা আক্তার সহ একাধিক শিক্ষার্থী হতাশা প্রকাশ করে বলেন, "সারা বছর মাঠে পানি জমে থাকায় খেলাধুলা তো দূরের কথা, মাঠের কাছে যাওয়ারও উপায় থাকে না। আমাদের শারীরিক ও মানসিক বিকাশের একমাত্র জায়গাটি আজ অবহেলায় নষ্ট হচ্ছে। মাঠটি দীর্ঘদিন ধরে পানিবন্ধী থাকার কারনে খেলাধুলা ব্যহত হচ্ছে।  দ্রুত মাটি ভরাট করে মাঠটি ব্যবহার উপযোগী করার জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে সরিষাবাড়ী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিমুল এহছান শাহীন বলেন, মাঠের জলাবদ্ধতার বিষয়টি নিয়ে ইতিমধ্যে স্থানীয় সংসদ সদস্যের সাথে একাধিকবার কথা হয়েছে। তিনি গুরুত্বের সাথে সমস্যার সমাধান করার জন্য মাঠটি উঁচু করে মাটি ভরাট এবং পানি নিষ্কাশনের জন্য আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের উদ্যোগ নিবেন বলে আশ্বস্ত করেছেন।

স্থানীয়দের দাবী, স্থায়ী ও টেকসই সমাধানের জন্য জরুরি ভিত্তিতে মাটি ভরাট, সমতলকরণ এবং কার্যকরী ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। তবেই ঐতিহ্যবাহী এই কলেজের শিক্ষার্থী ও আশেপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফিরে পাবে তাদের প্রাণচাঞ্চল্য ও খেলাধুলার পরিবেশ।

  • সর্বশেষ