শিরোনাম
◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ০১:০৭ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ০১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে থামছে না হামের সংক্রমণ, একদিনে আরও ২৬ জন আক্রান্ত

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ​ফরিদপুরে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ২৬ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। তবে এই সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত জেলাজুড়ে মোট ৫ হাজার ২৯৩ জন হামে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ২১ জন।

​শনিবার (৫ সেপ্টেম্বর) জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য মতে, ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ২৬ জন রোগীই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসে শনাক্ত হয়েছেন। জেলার অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা জেনারেল হাসপাতালে নতুন করে কোনো রোগী শনাক্ত হয়নি।

​চলতি বছরের হিসাব অনুযায়ী উপজেলাভিত্তিক সংক্রমণে সবচেয়ে এগিয়ে বোয়ালমারী (২৮ জন)। এছাড়া সালথায় ২৩ জন, চরভদ্রাসনে ১৭ জন, সদরপুরে ১৪ জন, ভাঙ্গায় ১২ জন, মধুখালীতে ৬ জন, ফরিদপুর সদরে ৫ জন এবং নগরকান্দায় ২ জন আক্রান্ত হয়েছেন। তবে আলফাডাঙ্গা উপজেলায় এখন পর্যন্ত কারো দেহে সংক্রমণ মেলেনি।

Advertisement

​হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের ১৮ জন এবং পার্শ্ববর্তী অন্যান্য জেলার ২ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতালে ২৩ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪২ জন চিকিৎসাধীন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এখন পর্যন্ত শনাক্ত হওয়া ৫ হাজার ২৯৩ জন রোগীর মধ্যে ল্যাব পরীক্ষায় ১০ জনের দেহে নিশ্চিতভাবে হামের ভাইরাস পাওয়া গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান জোরদার করার কথা জানিয়ে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, "আমরা মাঠপর্যায়ে পরিস্থিতির ওপর কড়া নজর রাখছি। যেসব এলাকায় সংক্রমণ বেশি, সেখানে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। শিশুদের নিয়মিত হামের টিকা নিশ্চিত করতে টিকাদান কর্মসূচি আরো জোরদার করা হয়েছে। আতঙ্কিত না হয়ে শিশুদের জ্বর বা ফুসকুড়ির লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার জন্য অভিভাবকদের পরামর্শ দেওয়া হচ্ছে।"

  • সর্বশেষ