শিরোনাম
◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:২০ দুপুর
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের সাথে জড়িত চীনের ৬ নাগরিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত

সরওয়ার আজম মানিক,কক্সবাজার : কক্সবাজারে পুলিশের অভিযানে আটক আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের সাথে জড়িত চীনের ৬ নাগরিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

শুক্রবার বিকাল সন্ধ্যা ৬ টায় রামু থানার পুলিশ সংশ্লিষ্ট মামলায় আটক ৬ জনকে কক্সবাজার আদালতে উপস্থাপন করে। কক্সবাজার চীপ জুডিশিয়াল আদালতের বিচারক আসাদ উদ্দিন মো. আসাদ স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের আদালাতে পাঠানোর আদেশ দেন।

এব্যাপারে আদালত পুলিশ, জেলা পুলিশ ও রামু থানা পুলিশ কোন বক্তব্য দিতে রাজী নন।

এর আগে বৃহস্পতিবার রাতে কক্সবাজারের কলাতলি এলাকার হোটেল সি-প্যালেস থেকে তাদের আটক করা হয় বলে জানান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান।

Advertisement

তিনি শুক্রবার বিকালে জানান, অভিযানে ১৯৩৮টি আইফোন এবং অন্তত ৩০টি ল্যাপটপ এবং দেশি পুলিশের ব্যবহৃত যোগাযোগ সরঞ্জামের মতো কিছু বস্তু উদ্ধার করা হয়েছে।রামু থানার অভিযোগের সূত্র ধরে ঢাকার পুলিশের তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অনলাইন প্রতারণার সঙ্গে সংশ্লিষ্ট আড়াই শতাধিক সদস্য কক্সবাজার সহ দেশের বিভিন্ন স্থানে রয়েছে। এখনও অভিযান অব্যাহত রয়েছে।

অহিদুর রহমান বলেন, আটকদের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগের ধরন অনলাইন প্রতারণা এবং সাইবার অপরাধের সঙ্গে সম্পর্কিত।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, প্রায় ২০০ থেকে ৩০০ জন চীনা ও তাইওয়ানি নাগরিক কক্সবাজারের মেরিন ড্রাইভের দুটি হোটেল ভাড়া নিয়ে অবস্থান করে অনলাইনভিত্তিক প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছিলেন।

হোটেল সী-প্যালেস কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৬ অগাস্ট চীনা নাগরিকদের একটি দল হোটেলটিতে ওঠে। বৃহস্পতিবার রাতে পুলিশের অভিযানের সময় তাঁদের কয়েকজনকে আটক করা হয়।

  • সর্বশেষ