শিরোনাম
◈ সরকার একা নয়, অংশীদারত্বে হবে চট্টগ্রামের পানি সংকটের সমাধান: অর্থমন্ত্রী ◈ বাংলাদেশিসহ শতাধিক অভিবাসী আটক বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ◈ দুই হাজার আইফোনসহ কক্সবাজারে ৬ চীনা নাগরিক গ্রেফতার ◈ চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের সুবিধা-অসুবিধা কী? ◈ ‘চিকেনস নেক’ ঘিরে ২ হাজার কোটি রুপির মহাসড়ক বানাচ্ছে ভারত ◈ বাংলা‌দেশ দল আ‌সিয়ান কাপ খেলতে ১৯ সে‌প্টেম্বর ইন্দো‌নে‌শিয়ায় রওনা হ‌বে ◈ ‘এমন উদ্ধার অভিযান বিশ্বে আগে ঘটেনি’ : বিশেষজ্ঞ ◈ সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‌বি‌শেষ বিদায়ী প্রী‌তি ম‌্যা‌চে মেসি আর্জেন্টিনার জার্সিতে ফির‌ছেন!  ◈ পে-স্কেল বাস্তবায়নে বাজারে কী ধরনের প্রভাব পড়তে পারে?

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:১৪ রাত
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোনাদিয়া চ্যানেলে ফিশিং ট্রলার দুর্ঘটনা, নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার

ফরিদুল আলম দেওয়ান, মহেশখালী (কক্সবাজার ) প্রতিনিধি : সাগরে মাছ ধরতে গিয়ে কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুই জেলের মরদেহ গতকাল ৪ সেপ্টেম্বর দুপুরে উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। 

৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোরে সোনাদিয়া চ্যানেলে আটজন মাঝি-মাল্লা নিয়ে একটি ফিসিং ট্রলারডুবির ঘটনা ঘটে। এ সময় আশপাশের জেলেরা চারজনকে জীবিত ও দুইজনের মরদেহ উদ্ধার করে। নিহত জেলেরা হলেন- কুতুবজোম ইউনিয়নের খোন্দকার পাড়া গ্রামের মৃত মকতুল হোসেনের পুত্র ফয়েজ আহমদ ও মেহেরিয়া পাড়া গ্রামের সোহাগ মিয়ার পুত্র সাইফুল ইসলাম। নিখোঁজ ছিলেন নুরুল আলম ও মুহিব উল্লাহ। তাদের সবার বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলায়।

নিখোঁজের চল্লিশ ঘন্টা পর গতকাল শুক্রবার দুপুর ১২ টার দিকে সোনাদিয়া চ্যানেল থেকে বড় মহেশখালীর জাগিরাঘোনা এলাকার জেলে মহিবুল্লাহর মরদেহ এবং হামিদারদিয়া প্যারাবন থেকে নুরুল আলম উদ্ধার করে স্বজনেরা। 

কুতুবজোম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ কামাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জাগিরাঘোনা এলাকা আব্দুর রশিদের পুত্র মহিব উল্লাহ'র মরদেহ সোনাদিয়া থাকে এবং কুতুবজোমের খোন্দকারপাড়া এলাকার মৃত মুজিবুর রহমানের পুত্র নুরুল আলমের মরদেহ হামিদারদিয়া থেকে উদ্ধার করা হয়। এর মধ্যে নুরুল আলম একজন সদ্য বিবাহিত যুবক। 

  • সর্বশেষ