শিরোনাম
◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৩৮ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় ইলিশবাহী পিকআপে ডাকাতি : পিকআপসহ ৯ লাখ ৫০ হাজার টাকার মাছ লুট

শাহাজাদা এমরান, স্টাফ রিপোর্টার, কুমিল্লা : কুমিল্লার মুরাদনগরে ইলিশ মাছবাহী পিকআপে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় চালক ও মাছ ব্যবসায়ীকে মারধর করে হাত-পা ও মুখ বেঁধে সড়কের পাশে ফেলে রেখে পিকআপসহ প্রায় ৯ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ইলিশ মাছ ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতরা। এ ঘটনায় মুরাদনগর থানায় অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর সদর এলাকার মাছ ব্যবসায়ী বেলাল হোসেন চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন পুরাতন ফিশারি ঘাট এলাকার একটি মাছের আড়ৎ থেকে ইলিশ মাছ কিনে পিকআপযোগে কুমিল্লার বিভিন্ন বাজারে সরবরাহ করতেন। গত ১ সেপ্টেম্বর রাতে তিনি চালক ও সহযোগীকে সঙ্গে নিয়ে ইলিশ মাছ নিয়ে কুমিল্লার উদ্দেশে রওনা হন।

ব্যবসায়ী বেলাল হোসেন জানান, রাত সাড়ে ১২টার দিকে মুরাদনগর থানাধীন কামাল্লা ইউনিয়নের নিয়ামতপুর এলাকায় মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কে পৌঁছালে একটি সাদা রঙের পিকআপ তাদের গাড়ির গতিরোধের চেষ্টা করে। এ সময় অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল লাঠি, রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে ইলিশবাহী পিকআপে হামলা চালায়।

ডাকাতরা চালক ও মাছ ব্যবসায়ীকে মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। একপর্যায়ে তাদের হাত-পা ও মুখ বেঁধে সড়কের পাশে ফেলে রেখে ইলিশ মাছবোঝাই পিকআপটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগীরা উদ্ধার হয়ে পুলিশকে বিষয়টি জানান।

Advertisement

এ ঘটনায় ডাকাতরা পিকআপে থাকা প্রায় ৯ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ইলিশ মাছ এবং মাছ ব্যবসায়ী বেলাল হোসেনের কাছে থাকা আনুমানিক ৭১ হাজার টাকা লুট করে নিয়ে যায় ডাকাত দল।

এদিকে ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ডাকাতির ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। উদ্ধার করা যায়নি লুট হওয়া ইলিশ মাছ, নগদ টাকা কিংবা ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপটিও। এতে ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

  • সর্বশেষ