শিরোনাম
◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ০২:২২ দুপুর
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ০২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে মাদক কারবারির বাড়িঘর ভেঙে দিল বিক্ষুব্ধ এলাকাবাসী

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ​ফরিদপুর সদর উপজেলার সিএন্ডবি ঘাট এলাকার লিও পেট্রোল পাম্পের পাশে চিহ্নিত এক মাদক কারবারির বাড়িঘর ভাঙচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

​শুক্রবার (০৪ সেপ্টেম্বর) জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে সিএন্ডবি ঘাট বেরিবাঁধ এলাকার লিও পেট্রোল পাম্পের সামনে জড়ো হতে থাকেন স্থানীয়রা। পরে দুপুর আড়াইটার দিকে কয়েকশত এলাকাবাসী একত্রিত হয়ে পাম্প সংলগ্ন মাদক ব্যবসায়ী মিলনী, লাবু ও বাবুর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

​খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত থাকা পুলিশ সদস্যরা হামলাকারীদের বিরত থাকার অনুরোধ জানান। তবে পুলিশের বাধা উপেক্ষা করেই বিক্ষুব্ধ জনতা বাড়িঘর ভাঙচুর চালাতে থাকেন। এক পর্যায়ে স্থানীয় ব্যবসায়ী রুবেল হাসান দুলাল চিহ্নিত ওই মাদক কারবারিদের এলাকা ছাড়ার জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন।

​সমাবেশে বক্তব্য রাখেন ব্যবসায়ী রুবেল হাসান দুলাল, ট্রাক ইউনিয়ন নেতা নাদিম হোসেন ও দুলাল হোসেন।

Advertisement

বক্তারা অভিযোগ করে বলেন, মিলনী, লাবু ও বাবু পরিবারের অন্তত ৬ জন সদস্য সরাসরি মাদক কারবারের সাথে জড়িত। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবার চালিয়ে যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এমনকি স্থানীয় পরিবহন চালকরা সারাদিনের অর্জিত উপার্জনের পুরোটাই মাদকের পেছনে উজার করে দিচ্ছে। বারবার চেষ্টা করেও তাদেরকে কোনোভাবেই থামানো যাচ্ছে না।

​তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে না গেলে আগামী রবিবার স্থানীয়রা নিজেরাই উদ্যোগ নিয়ে তাদের পুরোপুরি উচ্ছেদ করবেন।

​এ বিষয়ে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

  • সর্বশেষ