শিরোনাম
◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ০১:১৫ দুপুর
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ০১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরিরামপুরের অবৈধ ড্রেজার ব্যবসায়ী সেই ছাত্রদল নেতা বহিষ্কার

শুভংকর পোদ্দার, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা খাজা রহমত আলী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ জিকোকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. শোয়েব হোসেন শান।

শোয়েব হোসেন শান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে খালিদ সাইফুল্লাহ জিকোকে সাংগঠনিক সকল পদ থেকে বহিষ্কার করা হলো। ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্যও নির্দেশনা দেওয়া হয় বিজ্ঞপ্তিতে।

মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ বলেন, ছাত্রদলের ব্যানারে থেকে কোন ধরনের অবৈধ কার্যক্রমের সুযোগ নেই। সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে বহিষ্কার করা হয়েছে। যারাই দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।

এর আগে খালিদ সাইফুল্লাহ জিকুর বিরুদ্ধে উপজেলার গোপীনাথপুর চরপাড়া এলাকায় একটি পুকুর থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের অভিযোগে একাধিক সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

  • সর্বশেষ