শিরোনাম
◈ ক্যান্সারের চিকিৎসা নিতে আসা রোগীর ৮০ শতাংশই স্বল্পশিক্ষিত ও স্বাক্ষরজ্ঞানহীন ◈ আইসিসির এক সিদ্ধান্তে ২৪৪ কোটি টাকা ক্ষতির মুখে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড! ◈ ‘শখের’ যুদ্ধই এখন ট্রাম্পের গলার কাঁটা, কী করবে যুক্তরাষ্ট্র? ◈ আটক ইমরান খানের স‌ঙ্গে মানবাধিকার লঙ্ঘন ক‌রে‌ছে পা‌কিস্তান সরকার: সৈয়দ আশরাফুল হক ◈ ‘সুপার সাইজড’ এল নিনো আসছে, বাড়ছে চরম আবহাওয়ার ঝুঁকি : সতর্কতা জাতিসংঘের ◈ গণমাধ্যমে ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ শিরোনামে সংবাদ, যা জানাল পুলিশ ◈ নতুন যে পরিবর্তন এলো জমির নামজারিতে, আরো যা জানা জরুরী ◈ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা ◈ দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৪ দুপুর
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষে পরিবহন সুপারভাইজার নিহত, আহত ১৫

হারুন-অর-রশীদ, ​ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে পার্কিং করে রাখা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় এক পরিবহন সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত ১৫ জন যাত্রী।

​বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়কের শাহ হাবিব দাখিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. জুয়েল (২৮) ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী ‘পূর্বাশা পরিবহন’-এর সুপারভাইজার ছিলেন। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাগুরাগামী ময়দা বোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৪-২৮৭৪) টায়ার লিক হয়ে গেলে চালক মহাসড়কের শাহ হাবিব দাখিল মাদ্রাসার সামনে গাড়িটি দাঁড় করান। এ সময় পেছন দিক থেকে আসা দ্রুতগতির পূর্বাশা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৪৫৮৫) দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের বাম পাশে ইঞ্জিনের কভারের ওপর বসে থাকা সুপারভাইজার জুয়েল ঘটনাস্থলেই মারা যান।

ঘটনায় আহত অন্তত ১৫ যাত্রীকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুস সালাম জানান, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক দুটি জব্দ করে থানায় আনা হয়েছে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ