শিরোনাম
◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৬, ০৭:২৮ বিকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০২৬, ০৭:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেত্রকোনায় নিখোঁজের ১৮ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার 

হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় কংশ নদীতে দাদির সাথে গোসল করতে গিয়ে সাদিয়া আক্তার নামক দেড় বছরের এক শিশু পানিতে পড়ে নিখোঁজ হওয়ার ১৮ ঘন্টা পর মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের গাংগের বেড়া গ্রামের মোশাররফ হোসেন এর মেয়ে সাদিয়া আক্তার তার দাদির সাথে গতকাল শুক্রবার (২৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে বাড়ির সামনের পূর্ব পাশে কংশ নদীতে গোসল করতে যায়। গোসলের পূর্বে তার দাদি সাদিয়াকে নদীর পাড়ে রেখে কাপড় ধোয়ার কাজ করছিল। এদিকে শিশু সাদিয়া খেলার এক পর্যায়ে দাদির অজান্তে নদীতে পড়ে যায়। কাপড় ধোঁয়া শেষে দাদি শিশু সাদিয়াকে আশপাশে দেখতে না পেয়ে চিৎকার শুরু করলে পরিবারের লোকজন এসে আশপাশে ও
নদীর পানিতে খোঁজাখুঁজি শুরু করে। শিশু সাদিয়াকে কোথাও খুঁজে না পেয়ে অবশেষে পূর্বধলা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে নদীতে উদ্ধার অভিযান চালায়। শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত শিশুটির কোন সন্ধান না পাওয়ায় ডুবুরি দল সেদিনের
অভিযান স্থগিত করে।

শনিবার সকাল ৮টার দিকে গাংগের বেড়া গ্রাম থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে জারিয়া পূর্বপাড়া এলাকার কংশ নদীতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়। নিখোঁজ হওয়ার ১৮ ঘন্টা পর পুলিশ ফায়ার সার্ভিসের কর্মী ও সাদিয়ার পরিবারের লোকজনকে সাথে নিয়ে নদী থেকে শিশু সাদিয়ার মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর মরদেহ উদ্ধার ও লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় পূর্বধলা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ