শিরোনাম
◈ সৌরবিদ্যুৎ নিয়ে সরকারের পরিকল্পনা কী এবং কোন পাঁচ বিষয় চ্যালেঞ্জ হতে পারে? ◈ ঢাকার যানজট কমাতে টোল থেকে বাস টার্মিনাল, প্রধানমন্ত্রীর ৮ নির্দেশনা ◈ মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের করণীয়-বর্জনীয় নিয়ে জরুরি নির্দেশনা ◈ ডিবিকে ফোনকল: আমি ভালো হয়ে যাবো, অস্ত্রসহ আমাকে নিয়ে যান ◈ ভ্রমণ আরও সহজ করতে এআই মোডে গুগলের নতুন ফিচার ◈ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯৬৩ ◈ সরকারের ছয় মাসে ১০ অভিযোগ চরমোনাই পীরের ◈ সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ◈ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৬, ০৬:৫৮ বিকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০২৬, ০৬:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩ কর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে সরকারবিরোধী কর্মকাণ্ড পরিচালনা, বেআইনি সমাবেশ ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) ভোরে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়,পরে পুলিশ পাহারায় আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

​গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার মনোহরপুর গ্রামের ইকলাছুর রহমানের ছেলে ও চাপরাইল কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি তাজিম হোসেন (২৬), আড়পাড়া (নদীপাড়া) গ্রামের মোঃ রিপন মিয়ার ছেলে ও পৌর ছাত্রলীগের সহ-সভাপতি  রিফাত মিয়া (২৫) এবং একই এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে ও পৌর ছাত্রলীগের সাবেক কর্মী  রমজান আলী (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, এলাকাটিতে অপরাধ দমন, মাদক উদ্ধার ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সূত্রে খবর আসে ঝিনাইদহ-যশোর মহাসড়কের আড়পাড়া 'হক চিড়া মিলের' সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী একত্রিত হয়ে সংগঠন পুনরুজ্জীবিত করার লক্ষ্যে সরকারবিরোধী মিছিল ও স্লোগান দিচ্ছে।

​সংবাদের ভিত্তিতে ভোরে  কালীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কৃতকারীরা পালানোর চেষ্টা করে। পরে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ধাওয়া দিয়ে পুলিশ তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় এজাহারনামীয় অন্যান্য আসামিসহ অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জন পালিয়ে যায়।

​কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামীরা পরস্পর যোগসাজশে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং দেশের সার্বভৌমত্ব বিনষ্টের উদ্দেশ্যে বেআইনি সমাবেশ করছিল।

এ ঘটনায় কালীগঞ্জ থানায় ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনে (এফআইআর নং-১৯, তারিখ: ২৮/০৮/২০২৬) মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ