শিরোনাম
◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৬, ০৬:৫৪ বিকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০২৬, ০৬:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুর সীমান্তে ১২ অনুপ্রবেশকারী বাংলাদেশি আটক

তপু সরকার হারুন, শেরপুর : শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা থেকে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। একই সঙ্গে তিনটি মাইক্রোবাস ও এর তিন চালককে আটক করা হয়েছে।(শুক্রবার, ২৮ আগস্ট) সকালে উপজেলার বুরুঙ্গা কালাপানি এলাকার গহীন পাহাড়ের ১১১১ সীমানা পিলারের কাছাকাছি থেকে তাদের আটক করে ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের হলদিগ্রাম ও বারমারী ক্যাম্পের সদস্যরা।

বিজিবি জানায়, রাজশাহীর গোদাগাড়ি এলাকার এসব বাংলাদেশি নাগরিক এক বছর আগে অবৈধভাবে ভারতে গিয়ে শ্রমিকের কাজ করতো। সম্প্রতি ভারতীয় পুলিশের তৎপরতা বেড়ে যাওয়ায় দালালের মাধ্যমে নালিতাবাড়ীর কালাপানি সীমান্ত দিয়ে ৩০জন বাংলাদেশি বাংলাদেশে অনুপ্রবেশ করে।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র বিশেষ পৃথক টহল দল ১২ জনকে আটক করে এবং বাকীরা পাহাড়ের বিভিন্ন অংশে পালিয়ে যায়। একই সঙ্গে তাদের নিতে আসা তিনটি হায়েস মাইক্রোবাস ও এর তিন চালককে আটক করা হয়।

এবিষয়ে হলদিগ্রাম বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটকৃতদের পাসপোর্ট আইনে মামলা দিয়ে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ