শিরোনাম
◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৬, ০৬:৪৬ বিকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০২৬, ০৬:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে সীমান্তে এলাকায় দুই উপজেলায় ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ

তপু সরকার হারুন, শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের বাজারমূল্য প্রায় ১০ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা। ২৯ আগস্ট শনিবার ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

বিজিবি জানায়, ময়মনসিংহ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও এবং ঝিনাইগাতী উপজেলার গুরুচরণ দুর্গম এলাকায় চোরাকারবারিরা ভারতীয় মদ পাচারের চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল পৃথক দুটি অভিযান চালায়। ওইসময় মালিকবিহীন অবস্থায় ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দ করা মদের সিজার মূল্য ১০ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

  • সর্বশেষ