শিরোনাম
◈ ডিবিকে ফোনকল: আমি ভালো হয়ে যাবো, অস্ত্রসহ আমাকে নিয়ে যান ◈ ভ্রমণ আরও সহজ করতে এআই মোডে গুগলের নতুন ফিচার ◈ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯৬৩ ◈ সরকারের ছয় মাসে ১০ অভিযোগ চরমোনাই পীরের ◈ সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ◈ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ◈ বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক ◈ হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ ◈ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৬, ০৫:০৯ বিকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০২৬, ০৫:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশ সদস্যকে সাবেক ছাত্রদল নেতার থাপ্পড়, ভিডিও ভাইরাল 

মাগুরায় তুচ্ছ ঘটনায় পুলিশ সদস্যকে প্রকাশ্যে ভিডিওতে রেখে থাপ্পড় মারলেন ভায়না মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি ও  সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি নাঈমুজ্জামান নয়ন। থাপ্পরের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর পুলিশ সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

শনিবার (২৯ আগস্ট) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আল মামুন। 

তিনি জানান, শুক্রবার বিকেলে মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে মাগুরা পুলিশ লাইন্সে কর্মরত মো. ইমরান হোসেনকে প্রকাশ্যে ভিডিওতে রেখে থাপ্পড় মারে নয়ন। এ বিষয়টি রাত ৮টার দিকে সদর থানায় উপস্থিত হয়ে পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিলসহ নেতৃবৃন্দ ভুল বোঝাবুঝির কথা উল্লেখ করে নয়নকে দিয়ে পুলিশ সদস্য ইমরানের কাছে ক্ষমা চেয়ে মীমাংসা করেন। তবে বিষয়টি নিয়ে পুলিশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

উল্লেখ্য,ইতোপূর্বে নয়নের বিরুদ্ধে মাদক,অস্ত্র ও  মাইক্রোবাস ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। উৎস: চানেল24

 

  • সর্বশেষ