শিরোনাম
◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৬, ০৮:৫৮ সকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০২৬, ০৮:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাঙ্গায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০, বসতবাড়ি ভাঙচুর

হারুন-অর-রশীদ, ​ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় এলাকায় আধিপত্য বিস্তার ও মসজিদ কমিটির সভাপতির পদ নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে পাঁচটি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

​শুক্রবার (২৮ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মুজরীকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুজরীকান্দা গ্রামের জিকরিয়া সিকদারের সঙ্গে রাজা মাতুব্বরের বিরোধ দীর্ঘদিনের। শুক্রবার বিকেলে স্থানীয় মসজিদ কমিটির সভাপতির পদ নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন ঢাল, সড়কিসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিকেল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে এই ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ।

​সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হলে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়া কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় অন্তত পাঁচটি বসতবাড়ি ভাঙচুর করা হয়।

​খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

​এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ