শিরোনাম
◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৬, ০৬:৫৯ বিকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০২৬, ০৭:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ ইব্রাহিম খান (২৭) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (২৮ আগস্ট) ভোরে মহেশখালীর সোনাদিয়া দ্বীপের পূর্বপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কক্সবাজার জেলা প্রশাসন ও বিচ ম্যানেজমেন্ট কমিটির বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (২৬ আগস্ট) দুপুর ২টার দিকে কক্সবাজার সৈকতের সুগন্ধা ও লাবণী পয়েন্টের মাঝামাঝি এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ হন ইব্রাহিম। একই ঘটনায় ইয়াসিন খান (২৫) নামে আরেক পর্যটক সাগরে ডুবে মারা যান। তারা দুজন চাচাতো ভাই।

তাদের বাড়ি ঢাকা কুড়িল চৌরাস্তা এলাকায়। বাসিন্দা। তারা গত ২২ ও ২৪ আগস্ট পৃথকভাবে ১১০ জনের একটি দলের সঙ্গে ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে আসেন।

বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম বলেন, ‘নিখোঁজ ইব্রাহিম খানকে মহেশখালীর সোনাদিয়া দ্বীপের পূর্বপাড়া এলাকায় পাওয়া গেছে। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। 

  • সর্বশেষ