শিরোনাম
◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার ◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ ভারতের বিদ্যুৎ করিডরের জন্য বাংলাদেশের ভূমি, দিল্লিকে ৪ শর্ত ঢাকার ◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ ◈ শিক্ষা থেকে কর্মসংস্থান: বাংলাদেশ-চীনের কারিগরি সহযোগিতায় নতুন অধ্যায় ◈ বড় দুঃসংবাদ লোডশেডিং নিয়ে! ◈ চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু ◈ হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মোট মৃত্যু ৯৬০ ◈ নভেম্বরে তুরস্ক সফর করতে পারেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৬, ০৬:৫৩ বিকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০২৬, ০৬:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে অনুপ্রবেশকালে ৩ বাংলাদেশি আটক 

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে তিনজন বাংলাদেশি নাগরিককে করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিবিজি।

শুক্রবার (২৮ আগস্ট)  দুপুর ১ টার দিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত রাত ৮ টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির অধীনস্থ বাঘাডাংঙ্গা বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায়   সীমান্ত পিলার ৬/২৯ এস আর বাংলাদেশের অভ্যন্তরে হুদপাড়া মাঠে মেহেগুনি বাগানের মধ্যে  বিশেষ টহল পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশকালে ৪ জন বাংলাদেশিকে  আটক করা হয়। আটকদের মধ্যে একজন পুরুষ ১ জন নারী ও ২ জন তৃতীয় লিঙ্গের। তারা সবাই বাংলাদেশে বিভিন্ন জেলার বাসিন্দা। 

অন্যদিকে, গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামিবিহীন ৪৩৬০ পিস ভারতীয় ওষুধও ৮৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে আটকৃত ধুর মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায়  বিজিবি। 

  • সর্বশেষ