শিরোনাম
◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৬, ০৬:৪৫ বিকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০২৬, ০৬:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জ অপহরণ মামলায় প্রধান আসামিসহ দুইজন গ্রেপ্তার

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে পৃথক ঘটনায় ১৬ বছর বয়সী এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহৃত ওই শিক্ষার্থীকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর রাম গোপাল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী লামিয়া খাতুন রাত্রীকে (১৬) দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত ও বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে আসছিলেন জিসান আহাম্মেদ (২০) ও তার সহযোগীরা।

গত ১৯ আগস্ট সকাল ১১টার দিকে আত্মীয়ের বাড়ি থেকে কালীগঞ্জ বাজারে যাওয়ার পথে পাইকপাড়া গ্রামের কড়ইতলা ঈদগাহের সামনে পৌঁছালে তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় গত ২৭ আগস্ট কালীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। পরে শুক্রবার (২৮ আগস্ট) রাত পৌনে ৩টার দিকে ঝিনাইদহ শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকা থেকে মামলার প্রধান আসামি জিসান আহাম্মেদকে গ্রেপ্তার করে পুলিশ। একই সঙ্গে অপহৃত শিক্ষার্থীকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

Advertisement

অন্যদিকে, বিকাশ ডিস্ট্রিবিউটর সেলস অফিসার (ডিএসও) জাবেদ আলীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় জহির হোসেন ভূঁইয়া (২৫) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, পৃথক ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপহরণ মামলার ভিকটিমকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। অন্যান্য জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃতদের আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ