শিরোনাম
◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৬, ১১:২১ দুপুর
আপডেট : ২৮ আগস্ট, ২০২৬, ০৬:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলি : শিশু নিহত, আহত ৬

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ই-তে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় এক শিশু নিহত এবং আরও ছয়জন আহত হয়েছে।

বৃহস্পতিবার রাতে ক্যাম্প-৮ ইস্ট-এর বি-৪০ ও বি-৪১ ব্লক এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় মোজাহেদ (৫) নামে এক শিশু মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে জেলা সদর  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যৃ হয়।

নিহত মোজাহেদ ওই এলাকার বাসিন্দা নূর আলমের ছেলে। এ ঘটনায় তিন নারীসহ ৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে উখিয়ার ৮ এপিবিএনের উপ-অধিনায়ক আসাদুজ্জামান জানিয়েছেন , আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ) ও আরএসও এর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

  • সর্বশেষ